৩৬/২৭. অধ্যায়ঃ
মাদীনার খেজুরের মর্যাদা।
আল লু'লু ওয়াল মারজান : ১৩২৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩২৭
حديث سَعْدٍ رضي الله عنه، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: مَنْ تَصَبَّحَ سَبْعَ تَمَرَاتٍ عَجْوَةً لَمْ يَضُرُّهُ، ذَلِكَ الْيَوْمَ، سُمٌّ وَلاَ سِحْرٌ
সা‘দ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি সকাল বেলা সাতটি আজ্ওয়া (মাদীনায় উৎপন্ন উন্নত মানের খুরমার নাম) খেজুর খাবে, সে দিন কোন বিষ বা যাদু তার কোন ক্ষতি করবে না।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৬ : চিকিৎসা, অধ্যায় ৫২, হাঃ ৫৭৬৯; মুসলিম, পর্ব ৩৬ : পানীয়, অধ্যায় ২৭, হাঃ ২০৪৭
