৩৭/১২. অধ্যায়ঃ
মুহাম্মাদ (ﷺ) রৌপ্যের আংটি পরিধান করেছিলেন যাতে খোদাই করা ছিল 'মুহাম্মাদ রাসূলুল্লাহ'। তার পরে তাঁর খলিফাগণ সেটা পরিধান করেছিলেন।
আল লু'লু ওয়াল মারজান : ১৩৫৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৫৫
حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: صَنَعَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَاتَمًا، قَالَ: إِنَّا اتَّخَذْنَا خَاتَمًا، وَنَقَشْنَا فِيهِ نَقْشًا فَلاَ يَنْقُشْ عَلَيْهِ أَحَدٌ قَالَ: فَإِنِّي لأَرَى بَرِيقَهُ فِي خِنْصَرِهِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) একটি আংটি তৈরী করেন। তারপর তিনি বলেনঃ আমি একটি আংটি তৈরী করেছি এবং তাতে একটি নক্সা করেছি। সুতরাং কেউ যেন নিজের আংটিতে নক্সা না করে। তিনি (আনাস) বলেনঃ আমি যেন তাঁর কনিষ্ঠ আঙ্গুলে আংটিটির দ্যূতি (এখনও) দেখতে পাচ্ছি।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৭ : পোশাক, অধ্যায় ৫১, হাঃ ৫৮৭৪; মুসলিম, পর্ব ৩৭ : পোষাক ও অলঙ্কার, অধ্যায় ১২, হাঃ ১০৯২
