৩৭/২৬. অধ্যায়ঃ
যে ঘরে কুকুর ও ছবি আছে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না।
আল লু'লু ওয়াল মারজান : ১৩৬৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৬৩
حديث أَبِي طَلْحَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: لاَ تَدْخلُ الْمَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ صُورَةُ تَمَاثِيلَ
আবূ ত্বলহা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, যে বাড়িতে কুকুর থাকে আর প্রাণীর ছবি থাকে সেথায় ফেরেশতা প্রবেশ করে না।
সহীহুল বুখারী, পৰ্ব ৫৯; সৃষ্টির সূচনা, অধ্যায় ৭, হাঃ ৩২২৫; মুসলিম, পর্ব ৩৭ : পোষাক ও অলঙ্কার, অধ্যায় ২৬, হাঃ ২১০৬
