২/৯. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৯ - গোড়ালি শুকনা রাখার ভয়

পদদ্বয় পরিপূর্ণভাবে ধৌত করার আবশ্যকতা।

ওযুতে গোড়ালি ধোয়া: শুকনা থাকলে কঠিন সতর্কতা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৩৯

حديث عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو قَالَ تَخَلَّفَ عَنَّا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفْرَةٍ سَافَرْنَاهَا فَأَدْرَكَنَا، وَقَدْ أَرْهَقَتْنَا الصَّلاَةُ، وَنَحْنُ نَتَوَضًّأُ، فَجَعَلْنَا نَمْسَحُ عَلَى أَرْجُلِنَا، فَنَادَى بِأَعْلَى صَوْتِهِ: وَيْلٌ لِلأَعْقَابِ مِنَ النَّارِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا

‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিতঃ

কোন এক সফরে আল্লাহর রাসূল (ﷺ) আমাদের পিছনে পড়ে গেলেন। পরে তিনি আমাদের নিকট পৌঁছলেন, এদিকে আমরা (‘আসরের) সালাত আদায় করতে বিলম্ব করে ফেলেছিলাম এবং আমরা ওজু করছিলাম। আমরা আমাদের পা কোনমতে পানি দ্বারা ভিজিয়ে নিচ্ছিলাম। তিনি উচ্চৈঃস্বরে বললেনঃ পায়ের গোড়ালিগুলোর (শুকনো থাকার) জন্য জাহান্নামের ‘আযাব রয়েছে। তিনি দুইবার বা তিনবার এ কথা বললেন।

সহীহুল বুখারী, পর্ব ৩; আল-‘ইলম (ধর্মীয় জ্ঞান), অধ্যায় ৩, হাঃ ৯৬; মুসলিম, পর্ব ২; পবিত্রতা, অধ্যায় ৯, হাঃ ২৪১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৩৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক সফরের ঘটনা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সাহাবীদের কাছে পৌঁছালেন, আর তখন তারা সালাতের সময় ঘনিয়ে আসায় ওযু করছিলেন। তারা পা শুধু ভিজিয়ে নিচ্ছিলেন, ভালোভাবে ধুচ্ছিলেন না। তখন নবীজি উচ্চস্বরে বললেন, পায়ের গোড়ালিগুলোর জন্য জাহান্নামের আযাব রয়েছে। তিনি কথাটি দুই বা তিনবার বললেন। এই হাদিসে ওযু ভালোভাবে করার গুরুত্ব স্পষ্ট। বিশেষ করে পা ও গোড়ালি শুকনা থেকে গেলে ওযু অসম্পূর্ণ হতে পারে। তাই তাড়াহুড়া হলেও ওযুর অঙ্গগুলো ঠিকমতো ধোয়া দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ওযুতে পা শুধু ভিজানো যথেষ্ট নয়; ভালোভাবে ধোয়া দরকার।
  • পায়ের গোড়ালি শুকনা রাখা বিষয়ে নবীজি কঠোর সতর্ক করেছেন।
  • সালাতের তাড়া থাকলেও পবিত্রতার কাজ অসম্পূর্ণ করা উচিত নয়।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন