৩৯/১৯. অধ্যায়ঃ
অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ১৪১৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪১৪
حديث عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ إِذَا أَتَى مَرِيضًا، أَوْ أُتِيَ بِهِ قَالَ: أَذْهِبِ الْبَاسَ، رَبَّ النَّاسِ، اشْفِ وَأَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর নিয়ম ছিল, তখন যখন কোন রোগীর কাছে আসতেন কিংবা তাঁর নিকট যখন কোন রোগীকে আনা হত, তখন তিনি বলতেনঃ কষ্ট দূর করে দাও। হে মানুষের রব, শেফা দান কর, তুমিই একমাত্র শেফাদানকারী। তোমার শেফা ব্যতীত অন্য কোন শেফা নেই। এমন শেফা না দান কর যা সামান্য রোগকেও অবশিষ্ট না রাখে।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৫ : রুগী, অধ্যায় ২০, হাঃ ৫৬৭৫; মুসলিম, পর্ব ৩৯ : সালাম, অধ্যায় ১৯, হাঃ ২১৯১
