২/১৫. অধ্যায়ঃ
মিসওয়াক
আল লু'লু ওয়াল মারজান : ১৪২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪২
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ আমার উম্মাতের জন্য বা তিনি বলেছেন, লোকেদের জন্য যদি কঠিন মনে না করতাম, তাহলে প্রত্যেক সালাতের সাথে তাদের মিস্ওয়াক করার নির্দেশ দিতাম।
সহীহুল বুখারী, পৰ্ব ১১: জুমুআহ, অধ্যায় ৮, হাঃ ৮৮৭; মুসলিম, পর্ব ২: পবিত্ৰতা, অধ্যায় ১৫, হাঃ ২৫২
