৪২/৪. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৬৪ - স্বপ্নে হিজরত, উহুদ ও বিজয়ের ইঙ্গিত
নবী (ﷺ)-এর স্বপ্ন।
হিজরত ও উহুদের শিক্ষা: নবী (صلى الله عليه وسلم)-এর স্বপ্নের ব্যাখ্যা
আল-লু'লু ওয়াল মারজান : ১৪৬৪
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৬৪
حديث أَبِي مُوسى، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: رَأَيْتُ فِي الْمَنَامِ أَنِّي أُهَاجِرُ مِنْ مَكَّةَ إِلَى أَرْضٍ بِهَا نَخْلٌ، فَذَهَبَ وَهَلِي إِلَى أَنَّهَا الْيَمَامَةُ أَوْ هَجَرُ فَإِذَا هِيَ الْمَدِينَةُ، يَثْرِبُ وَرَأَيْتُ فِي رُؤْيَايَ هذِهِ أَنِّي هَزَزْتُ سَيْفًا فَانْقَطَعَ صَدْرُهُ، فَإِذَا هُوَ مَا أُصِيبَ مِنَ الْمُؤْمِنِينَ، يَوْمَ أُحُدٍ ثُمَّ هَزَزْتُهُ بِأُخْرَى، فَعَادَ أَحْسَنَ مَا كَانَ، فَإِذَا هُوَ مَا جَاءَ اللهُ بِهِ مِنَ الْفَتْحِ وَاجْتِمَاعِ الْمُؤْمِنِينَ وَرَأَيْتُ فِيهَا بَقَرًا، وَاللهُ خَيْرٌ، فَإِذَا هُمُ الْمُؤْمِنُونَ يَوْمَ أُحُدٍ، وَإِذَا الْخَيْرُ مَا جَاءَ اللهُ، مِنَ الْخَيْرِ، وَثَوَابِ الصِّدْقِ الَّذِي آتَانَا اللهُ بَعْدَ يَوْمِ بَدْرٍ
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, আমি স্বপ্নে দেখতে পেলাম, আমি মাক্কাহ হতে হিজরত করে এমন জায়গায় যাচ্ছি যেখানে বহু খেজুর গাছ রয়েছে। তখন আমার ধারণা হল, এ স্থানটি ইয়ামামা অথবা হাযর হবে। স্থানটি মাদীনাহ ছিল। যার পূর্বনাম ইয়াস্রিব। স্বপ্নে আমি আরো দেখতে পেলাম যে আমি একটি তলোয়ার হাতে নিয়ে নাড়াচাড়া করছি। হঠাৎ তার অগ্রাংশ ভেঙ্গে গেল। উহুদ যুদ্ধে মুসলিমদের যে বিপদ ঘটেছিল এটা তা-ই। অতঃপর দ্বিতীয় বার তলোয়ারটি হাতে নিয়ে নাড়াচাড়া করলাম তখন সেটি আগের চেয়েও আরো উত্তম হয়ে গেল। এটা হল যে, আল্লাহ্ মুসলিমগণকে বিজয়ী ও একত্রিত করে দিবেন।আমি স্বপ্নে আরো দেখতে পেলাম একটি গরু এবং শুনতে পেলাম আল্লাহ্ যা করেন সবই ভাল। এটাই হল উহুদ যুদ্ধে মুসলিমদের শাহাদাত বরণ। আর খায়ের হল-আল্লাহ্র পক্ষ হতে ঐ সকল কল্যাণ এবং সত্যবাদিতার পুরস্কার যা আল্লাহ্ আমাদেরকে বদর দিবসের পর দান করেছেন।
সহীহুল বুখারী, পর্ব ৬১; মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৫, হাঃ ৩৬২২; মুসলিম, পর্ব ৪২; স্বপ্ন, অধ্যায় ৪, হাঃ, ২২৭২
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৪৬৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) তাঁর স্বপ্নের কয়েকটি বিষয় ব্যাখ্যা করেছেন। তিনি দেখেন, মক্কা থেকে খেজুরগাছপূর্ণ এক স্থানে হিজরত করছেন। প্রথমে তাঁর মনে হয় জায়গাটি ইয়ামামা বা হাযর, পরে বুঝলেন সেটি মদীনা, যার পুরনো নাম ইয়াসরিব। তিনি তলোয়ারের অগ্রভাগ ভেঙে যেতে দেখেন, যা উহুদের বিপদের ইঙ্গিত। আবার তলোয়ার আরও ভালো হয়ে যায়, যা মুসলিমদের বিজয় ও এক হওয়ার দিকে ইঙ্গিত করে। গরুর স্বপ্নের ব্যাখ্যায় উহুদের শহীদদের কথা আসে। হাদিসটি বিপদের পর আল্লাহর পক্ষ থেকে কল্যাণ আসার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- হিজরত ইসলামের ইতিহাসে বড় এক মোড় ছিল।
- উহুদের বিপদও নবী (صلى الله عليه وسلم)-এর স্বপ্নে ইঙ্গিতসহ এসেছে।
- মুসলিমদের এক হওয়া ও বিজয় আল্লাহর পক্ষ থেকে আসা কল্যাণ।
- কঠিন ঘটনার পরও মুমিন আল্লাহর ভালোর উপর ভরসা রাখে।
