৪৩/৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর জন্য “হাউজ” এর প্রমাণ ও তার বৈশিষ্ট্য।
আল লু'লু ওয়াল মারজান : ১৪৭৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৭৭
حديث أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، يَزِيدُ فِيهِ فَأَقُولُ: إِنَّهُمْ مِنِّي، فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ، فَأَقُولُ: سُحْقًا سُحْقًا لِمَنْ غَيَّرَ بَعْدِي
আবূ সা‘ঈদ খুদ্রী (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আমি তখন বলব যে এরা তো আমারই উম্মাত। তখন বলা হবে, তুমি তো জান না তোমার পরে এরা কি সব নতুন নতুন কীর্তি করেছে। রাসূল (ﷺ) বলেন তখন আমি বলব, দূর হও! আমার পরে যারা দ্বীনের মাঝে পরিবর্তন এনেছ তারা আল্লাহ্র রহমত থেকে দূর হও।
সহীহুল বুখারী, পর্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৫৩, হাঃ ৬৫৮৪; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ৯, হাঃ ২২৯০, ২২৯১
