৪৩/৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর জন্য “হাউজ” এর প্রমাণ ও তার বৈশিষ্ট্য।
আল লু'লু ওয়াল মারজান : ১৪৮৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৮৪
حديث ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ قَالَ: أَمَامَكُمْ حَوْضٌ كَمَا بَيْنَ جَرْبَاءَ وَأَذْرَحَ
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেনঃ তোমাদের সামনে আমার হাউয এর দূরত্ব হবে এতটুকু যতটুকু দূরত্ব 'জাররা' ও 'আযরুহ্' নামক স্থানদ্বয়ের মাঝে।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১; সদয় হওয়া, অধ্যায় ৫৩, হাঃ ৬৫৭৭; মুসলিম, পৰ্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ৯, হাঃ ২২৯৯
