৪৩/৯. অধ্যায়ঃ
নবী (ﷺ)-এর জন্য “হাউজ” এর প্রমাণ ও তার বৈশিষ্ট্য।
আল লু'লু ওয়াল মারজান : ১৪৮৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৪৮৬
حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّ قَدْرَ حَوْضِي كَمَا بَيْنَ أَيْلَةَ وَصَنْعَاءَ مِنَ الْيَمَنِ، وَإِنَّ فِيهِ مِنَ الأَبَارِيقِ، كَعَدَدِ نُجُومِ السَّمَاءِ
আনাস ইব্নু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আমার হাউযের পরিমাণ হল ইয়ামানের আয়লা ও সান‘আ নামক স্থানদ্বয়ের দূরত্বের সমান আর তার পানপাত্র সমূহ আকাশের তারকারাজির সংখ্যাতুল্য।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৫৩, হাঃ ৬৫৮০; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায় ৯, হাঃ ২৩০৩
