৪৩/৪১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৩০ - ইবরাহীম (আ.)-এর অন্তরের প্রশান্তি

ইব্রাহিম খলিল (আঃ)-এর মর্যাদা।

অন্তরের প্রশান্তি: ইবরাহীম (আ.)-এর প্রশ্নের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৩০

حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَحْنُ أَحَقُّ بِالشَكِّ مِنْ إِبْرَاهِيمَ، إِذْ قَالَ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَ لَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي وَيَرْحَمُ اللهُ لُوطًا، لَقَدْ كَانَ يَأْوِي إِلَى رُكْنٍ شَدِيدٍ وَلَوْ لَبِثْتُ فِي السِّجْنِ طُولَ مَا لَبِثَ يُوسُفُ لأَجَبْتُ الدَّاعِيَ

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলাল্লাহ (ﷺ) বলেন, ইব্‌রাহীম (আঃ) তাঁর অন্তরের প্রশান্তির জন্য মৃতকে কিভাবে জীবিত করা হবে, এ সম্পর্কে আল্লাহর নিকট জিজ্ঞেস করেছিলেন, একে যদি “শক” বলে অভিহিত করা হয় তবে এরূপ “শক” এর ব্যাপারে আমরা ইবরাহীম (আঃ)-এর চেয়ে অধিক উপযোগী।যখন ইবরাহীম (আঃ) বলেছিলেন, হে আমার প্রতিপালক! আমাকে দেখিয়ে দিন, আপনি কিভাবে মৃতকে জীবিত করেন। আল্লাহ বললেন, তুমি কি বিশ্বাস কর না? তিনি বললেন, হাঁ, তা সত্ত্বেও যাতে আমার অন্তর প্রশান্তি লাভ করে (আল-বাকারাহঃ ২৬০)।অতঃপর [নবী (ﷺ) লূত (আঃ)-এর ঘটনা উল্লেখ করে বললেন।) আল্লাহ লূত (আঃ)-এর প্রতি রহম করুন। তিনি একটি সুদৃঢ় খুঁটির আশ্রয় চেয়েছিলেন আর আমি যদি কারাগারে এত দীর্ঘ সময় থাকতাম যত দীর্ঘ সময় ইউসুফ (আঃ) কারাগারে ছিলেন তবে তার (বাদশাহ্র) ডাকে সাড়া দিতাম।

সহীহুল বুখারী, পর্ব ৬০ : নাবীগনের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ১১, হাঃ ৩৩৭২; মুসলিম, পর্ব ৪৩ : ফাযায়েল, অধ্যায় ৪১, হাঃ ১৫১

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৩০-এর সারসংক্ষেপ

এই হাদিসের কোর টপিক হলো অন্তরের প্রশান্তি। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) ইবরাহীম (আ.)-এর সেই প্রশ্নের কথা বলেছেন, যেখানে তিনি আল্লাহর কাছে মৃতকে কীভাবে জীবিত করেন তা দেখাতে চান। আল্লাহ তাঁকে জিজ্ঞেস করেন, তুমি কি বিশ্বাস কর না? তিনি বলেন, অবশ্যই করি, তবে অন্তর প্রশান্ত হওয়ার জন্য। তাই এই বর্ণনায় প্রশ্নটি অবিশ্বাসের জন্য নয়, বরং নিশ্চয়তা ও প্রশান্তির জন্য। এরপর নবী (صلى الله عليه وسلم) লূত (আ.) ও ইউসুফ (আ.)-এর কথাও উল্লেখ করেন। হাদিসটি নবীদের প্রতি সম্মান ও ভালো ধারণা রাখতে শেখায়। ইবরাহীম (আ.)-এর প্রশ্নকে ভুলভাবে ‘শক’ বলে ব্যাখ্যা না করে, হাদিসের ভাষা অনুযায়ী অন্তরের প্রশান্তির কথা বুঝতে হবে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইবরাহীম (আ.)-এর প্রশ্ন ঈমান অস্বীকারের জন্য ছিল না; অন্তরের প্রশান্তির জন্য ছিল।
  • নবীদের ব্যাপারে ভালো ধারণা রাখা দরকার।
  • আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস মুমিনের হৃদয়কে স্থির করে।
  • হাদিস বুঝতে সরাসরি শব্দ ও উদ্দেশ্য খেয়াল করা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন