৪৩/৪৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৫৩৭ - ফাযায়েল
ইউনুস (আঃ)-এর বর্ণনা এবং নবী (ﷺ)-এর বাণী: ‘আমি ইউনুস বিন মাত্তার চেয়ে উত্তম’ এ কথা কারো বলা উচিত নয়।
আল-লু'লু ওয়াল মারজান : ১৫৩৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৩৭
حديث ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى وَنَسَبَهُ إِلَى أَبيهِ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির এ কথা বলা ঠিক হবে না যে, আমি (নবী) ইউনুস ইবনু মাত্তার চেয়ে উত্তম। নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলতে গিয়ে ইউনুস (আঃ)-এর পিতার নাম উল্লেখ করেছেন
সহীহুল বুখারী, পর্ব ৬০: নাবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ২৪, হাঃ ৩৩৯৫; মুসলিম, পর্ব ৪৩: ফাযায়েল, অধ্যায়, হাঃ ২৩৭৭
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
