২/২২. অধ্যায়ঃ
দুই মোজার উপর মাসাহ করা।
আল লু'লু ওয়াল মারজান : ১৫৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৫৭
حديث الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ خَرَجَ لِحَاجَتِهِ فَاتَّبَعَهُ الْمُغِيرَةُ بِإِدَاوَةٍ فِيهَا مَاءٌ، فَصَبَّ عَلَيْهِ حِينَ فَرَغَ مِنْ حَاجَتِهِ، فَتَوَضَّأَ وَمَسَحَ عَلَى الْخُفَّيْنِ
মুগীরাহ ইব্নু শু‘বা (রাঃ) হতে বর্ণিতঃ
একদা আল্লাহর রাসূল (ﷺ) প্রাকৃতিক প্রয়োজনে বাইরে গেলে তিনি (মুগীরাহ) পানিসহ একটি পাত্র নিয়ে তাঁর অনুসরণ করলেন। অতঃপর আল্লাহর রাসূল (ﷺ) প্রাকৃতিক প্রয়োজন শেষ করে এলে তিনি তাঁকে পানি ঢেলে দিলেন। আর তিনি (ﷺ) ওজু করলেন এবং উভয় মোজার উপর মাসহ করলেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৪: উযূ, অধ্যায় ৪৮, হাঃ ২০৩; মুসলিম, পর্ব ২: পবিত্রতা, অধ্যায় ২২, হাঃ ২৭৪
