৪৫/৬. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৫৫ - আত্মীয়তার সম্পর্ক রক্ষার মর্যাদা
আত্মীয়তার সম্পর্ক ও তা বিচ্ছিন্ন করা হারাম।
আত্মীয়তার সম্পর্ক রক্ষা: রাহিম সম্পর্কে গুরুত্বপূর্ণ হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১৬৫৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৫৫
حَديثُ أَبِي هُرَيْرَةَ رضيَ الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «خَلَقَ الله الخَلْقَ. فَلَمَّا فَرَغَ منْهُ، قَامَتِ الرَّحِمُ، فَأَخَذَتْ بِحَقُوِ الرَّحْمانِ، فَقَالَ لَهُ: مَهْ. قَالَتْ: هاذَا مَقَامُ العَائِذِ بِكَ مِنَ القَطِيعَةِ. قَالَ: أَلارَ تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ قَالَتْ: بَلعى يَا رَبِّ! قَالَ: فَذَاكِ».[ص: 188] قَالَ أَبُو هُرَيْرَةَ: اقْرَؤُوا إِن شِئْتُمْ ﴾فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ﴿ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, আল্লাহ্ তা‘আলা সৃষ্টিকুলকে সৃষ্টি করেন। এ থেকে তিনি নিষ্ক্রান্ত হলে ‘রাহিম’ (রক্ত সম্পর্কে) দাঁড়িয়ে পরম করুণাময়ের আঁচল টেনে ধরল। তিনি তাকে বললেন, থামো। সে বলল, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী লোক থেকে আশ্রয় চাওয়ার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি।আল্লাহ্ বললেন, যে তোমাকে সম্পর্কযুক্ত রাখে, আমিও তাকে সম্পর্কযুক্ত রাখব; আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে, আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব এতে কি তুমি খুশি নও? সে বলল, নিশ্চয়ই, হে আমার প্রভু। তিনি বললেন, যাও তোমার জন্য তাই করা হল। আবূ হুরায়রা (রাঃ) বলেন, ইচ্ছে হলে তোমরা পড়, “ক্ষমতায় অধিষ্ঠিত হলে সম্ভবত তোমরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে এবং আত্মীয়তার বাঁধন ছিন্ন করবে।”
সহীহুল বুখারী, পর্ব ৬৫: তাফসীর, অধ্যায় ৪৭, হাঃ ৪৮৩০; মুসলিম, পর্ব ৪৫: সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ৬, হাঃ ২৫৫৪
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৬৫৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেন, আল্লাহ সৃষ্টিকুল সৃষ্টি করার পর রাহিম বা আত্মীয়তার সম্পর্ক দাঁড়িয়ে পরম করুণাময়ের আঁচল টেনে ধরে। সে সম্পর্ক ছিন্নকারীদের থেকে আশ্রয় চায়। আল্লাহ বলেন, যে তোমাকে সম্পর্কযুক্ত রাখে, আমিও তাকে সম্পর্কযুক্ত রাখব; আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে, আমিও তার থেকে সম্পর্ক ছিন্ন করব। রাহিম এতে সন্তুষ্ট হয়। আবূ হুরাইরা রাঃ এরপর কুরআনের আয়াত পড়তে বলেন, যেখানে পৃথিবীতে ফাসাদ ও আত্মীয়তার বাঁধন ছিন্ন করার কথা এসেছে। এই হাদিস আত্মীয়তার সম্পর্কের মর্যাদা খুব শক্তভাবে বোঝায়। আত্মীয়ের সঙ্গে ভালো আচরণ, যোগাযোগ ও সদাচরণকে তাই অবহেলা করা ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বড় দায়িত্ব।
- সম্পর্ক ছিন্ন করা গুরুতর বিষয় হিসেবে এসেছে।
- কুরআন ও হাদিস একই বিষয়ে মানুষকে সতর্ক করে।
- আত্মীয়দের সঙ্গে ভালো আচরণ ঈমানী চরিত্রের অংশ।
