৪৫/৩৪. অধ্যায়ঃ
মসজিদে, বাজারে বা যেখানে লোকজন একত্রিত তার মধ্য দিয়ে অস্ত্র নিয়ে অতিক্রমকারী ব্যক্তির প্রতি অস্ত্রের ধারালো দিক ধরে নিয়ে যাওয়ার নির্দেশ।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৭৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৭৯
حَدِيثُ جَابِرِ بْنِ عَبْدِ الله، قَالَ: مَرَّ رَجُلٌ فِي المَسْجِدِ، وَمَعَهُ سِهَامٌ. فَقَالَ لَهُ رَسُولُ الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمْسِكْ بِنِصَالِهَا» .
জাবির ইব্নু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি তীর সাথে করে মসজিদে নববী অতিক্রম করছিল। তখন আল্লাহর রাসূল (ﷺ) তাকে বললেনঃ এর ফলাগুলো হাত দিয়ে ধরে রাখ।
সহীহুল বুখারী, পৰ্ব ৮ : সালাত, অধ্যায় ৬৬, হাঃ ৪৫১; মুসলিম, পর্ব ৪৫: সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ৩৪, হাঃ ২৬১৪
