৪৫/৪২. অধ্যায়ঃ
প্রতিবেশীর প্রতি ইহসান করার বিশেষ উপদেশ।
আল লু'লু ওয়াল মারজান : ১৬৮৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৬৮৪
حَدِيثُ عَائِشَةَ رضي الله عنها، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا زَالَ يُوصِيني جِبْرِيلُ بِالجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ» .
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেনঃ আমাকে জিব্রীল (‘আঃ) সব সময় প্রতিবেশী সম্পর্কে অসীয়ত করে থাকেন। আমার মনে হতো যেন, তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ২৮, হাঃ ৬০১৪; মুসলিম, পর্ব ৪৫; সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক ও শিষ্টাচার, অধ্যায় ৪২, হাঃ ২৬২৪
