৪৮/১৩. অধ্যায়ঃ
যিকিরের আওয়াজ আস্তে করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ১৭৩০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৩০
حديث عَبْدِ اللهِ بْنِ عَمْرِو، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ رضي الله عنه، قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللهِ عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي قَالَ: قُلِ اللهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مِنْ عِنْدَكَ مَغْفِرَةً، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ
‘আবদুল্লাহ্ ইব্নু ‘আম্র (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ বকর সিদ্দীক (রাঃ) নবী (ﷺ)-কে লক্ষ্য করে বললেন, হে আল্লাহ্র! আমাকে এমন একটি দু‘আ শিখিয়ে দিন যা দিয়ে আমি আমার সালাতে দু‘আ করতে পারি। নবী (ﷺ) বললেনঃ তুমি বল, اللهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظلْمًا كَثِيرًا، وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مِنْ عِنْدَكَ مَغْفِرَةً، إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ হে আল্লাহ্! আমি আমার নফসের ওপর অত্যধিক যুলুম করেছি। অথচ আপনি ব্যতীত আমার গুনাহসমূহ ক্ষমা করার কেউই নেই। সুতরাং আপনার পক্ষ থেকে আমাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনিই অধিক ক্ষমাপরায়ণ ও দয়াবান।
সহীহুল বুখারী, পর্ব ৯৭ : তাওহীদ, অধ্যায় ৯, হাঃ ৭৩৮৭-৭৩৮৮; মুসলিম, পর্ব ৪৮ : আল্লাহ তা’আলার যিকরের প্রতি উৎসাহ প্রদান, অধ্যায় ১৩, হাঃ ২৭০৫
