৪৯/৮. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৬১ - গোপন পাপ, তাওবা ও আল্লাহর ক্ষমা
হত্যাকারীর তাওবা কবুল হওয়া, যদিও তার হত্যা অনেক হয়।
তাওবা ও আল্লাহর ক্ষমা: গোপন পাপের হাদিসের শিক্ষা
আল-লু'লু ওয়াল মারজান : ১৭৬১
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৬১
حديث ابْنِ عُمَرَ عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ، قَالَ: بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ، آخِذٌ بِيَدِهِ، إِذْ عَرَضَ رَجُلٌ فَقَالَ: كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّجْوَى فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: إِنَّ اللهَ يُدْنِي الْمُؤْمِنَ، فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْترُهُ: فَيَقُولُ: أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ: نَعَمْ أَيْ رَبِّ حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنوبِهِ، وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ: سَتَرْتُهَا عَليْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُونَ فَيَقُولُ الأَشْهَادُ: هؤُلاَءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلاَ لَعْنَةُ اللهِ عَلَى الظَّالِمِينَ
সাফওয়ান ইবনু মুহরিয আল-মাযিনী (রহঃ) হতে বর্ণিতঃ
একদিন আমি ইবনু ‘উমর (রাঃ)-এর সাথে তাঁর হাত ধরে চলছিলাম। এ সময় এক ব্যক্তি এসে বলল, ক্বিয়ামাতের দিন আল্লাহ তা‘আলা ও তাঁর মু’মিন বান্দার একান্তে কথাবার্তা সম্পর্কে আপনি রাসূলুল্লাহ (ﷺ)-কে কী বলতে শুনেছেন? তখন তিনি বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি যে, আল্লাহ তা‘আলা মু’মিন ব্যক্তিকে নিজের কাছে নিয়ে আসবেন এবং তার উপর স্বীয় আবরণ দ্বারা তাকে ঢেকে নিবেন।তারপর বলবেন, অমুক পাপের কথা কি তুমি জান? তখন সে বলবে, হ্যাঁ, হে আমার প্রতিপালক! এভাবে তিনি তার কাছ হতে তার পাপগুলো স্বীকার করিয়ে নিবেন। আর সে মনে করবে যে, তার ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তা‘আলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপ গোপন করে রেখেছিলাম। আর আজ আমি তা মাফ করে দিব”। তারপর তার নেকের আমলনামা তাকে দেয়া হবে। কিন্তু কাফির ও মুনাফিকদের সম্পর্কে সাক্ষীরা বলবে, এরাই তাদের প্রতিপালক সম্পর্কে মিথ্যা বলেছিল। সাবধান, যালিমদের উপর আল্লাহর অভিসম্পাত।
সহীহুল বুখারী, পর্ব ৪৬: অত্যাচার, কিসাস ও লুণ্ঠন, অধ্যায় ২, হাঃ ২৪৪১; মুসলিম, পর্ব ৪৯ : তাওবাহ, অধ্যায় ৮, হাঃ ২৮৬৮
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৬১-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো তাওবা, আল্লাহর রহমত এবং কিয়ামতের দিনের হিসাব। এখানে বলা হয়েছে, আল্লাহ মুমিন বান্দাকে কাছে আনবেন, তাকে ঢেকে রাখবেন এবং তার পাপগুলো স্মরণ করাবেন। বান্দা স্বীকার করবে যে সে পাপ করেছে। তখন সে নিজের ধ্বংসের ভয় পাবে। কিন্তু আল্লাহ বলবেন, দুনিয়ায় তিনি সেই পাপ গোপন রেখেছিলেন এবং আজ তা মাফ করে দিচ্ছেন। তাই এই হাদিস মুমিনকে হতাশ না হয়ে আল্লাহর কাছে ফিরে আসতে শেখায়। তবে একই সঙ্গে এটি সতর্কও করে যে, কাফির ও মুনাফিকদের মিথ্যা ও জুলুম কিয়ামতের দিন প্রকাশ পাবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- গুনাহ হলে তা লুকিয়ে অহংকার না করে আল্লাহর কাছে তাওবা করা উচিত।
- আল্লাহ মুমিন বান্দার পাপ গোপন রাখতে পারেন এবং ক্ষমা করতে পারেন।
- কিয়ামতের দিন বান্দাকে নিজের আমলের জবাব দিতে হবে।
- মিথ্যা ও জুলুমের পরিণতি ভয়াবহ হতে পারে।
