৫০/০. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৭১ - সত্য গোপন ও মিথ্যা প্রশংসার আয়াত
মুনাফিক ও তাদের হুকুম
সত্য গোপন ও প্রশংসা পাওয়ার বাসনা: ইবনু আব্বাসের ব্যাখ্যা
আল-লু'লু ওয়াল মারজান : ১৭৭১
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৭১
حديث ابْنِ عَبَّاسٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ، أَنَّ مَرْوَانَ قَالَ لِبَوَّابِهِ: اذْهَبْ يَا رَافِعُ إِلَى ابْنِ عَبَّاسٍ، فَقُلْ: لَئِنْ كَانَ كُلُّ امْرٍىءٍ فَرِحَ بِمَا أُوتِيَ، وَأَحَبَّ أَنْ يُحْمَدَ بِمَا لَمْ يَفْعَلْ مُعَذَّبًا، لَنُعَذَّبَنَّ أَجْمعُونَ فَقَالَ ابْنُ عَبَّاس: وَمَا لَكُمْ وَلِهذِهِ [ص: 272] إِنَّمَا دَعَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَهُودَ، فَسَأَلَهُمْ عَنْ شَيْءٍ، فَكَتَمُوهُ إِيَّاهُ، وَأَخْبَرُوهُ بِغَيْرِهِ فَأَرَوْهُ أَنْ قَدِ اسْتَحْمَدُوا إِلَيْهِ بِمَا أَخْبَرُوهُ عَنْهُ فِيمَا سَأَلَهُمْ وَفَرِحُوا بِمَا أُوتُوا مِنْ كِتْمَانِهِمْ ثُمَّ قَرَأَ ابْنُ عَبَّاسٍ (وَإِذْ أَخَذَ اللهُ مِيثَاقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ) كَذلِكَ، حَتَّى قَوْلِهِ (يَفْرَحُونَ بِمَا أَتَوْا وَيُحِبُّونَ أَنْ يُحْمَدُوا بِمَا لَمْ يَفْعَلوا)
‘আলক্বামাহ ইবনু ওয়াক্কাস (রহঃ) হতে বর্ণিতঃ
মারওয়ান (রহঃ) তাঁর দারোয়ানকে বললেন, হে রাফি‘! তুমি ইবনু ‘আব্বাস (রাঃ)-এর কাছে গিয়ে বল, যদি প্রাপ্ত বস্তুতে আনন্দিত এবং করেনি এমন কাজ সম্পর্কে প্রশংসিত হতে আশাবাদী প্রত্যেক ব্যক্তিরই শাস্তি প্রাপ্য হয় তাহলে সকল মানুষই শাস্তিপ্রাপ্ত হবে। ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, এটা তোমাদের মাথা ঘামানোর বিষয় নয়। একদা নবী (ﷺ) ইয়াহূদীদেরকে ডেকে একটা বিষয় জিজ্ঞেস করেছিলেন, তাতে তারা সত্য গোপন করে বিপরীত তথ্য দিয়েছিল। এতদসত্ত্বেও তারা তাদের দেয়া উত্তরের বিনিময়ে প্রশংসা অর্জনের আশা করেছিল এবং তাদের সত্য গোপনের জন্যে আনন্দিত হয়েছিল।তারপর ইবনু ‘আব্বাস (রাঃ) পাঠ করলেন- يَفْرَحُوْنَ بِمَآ أَتَوْا وَّيُحِبُّوْنَ أَنْ يُّحْمَدُوْا بِمَا لَمْ يَفْعَلُوْا وَإِذْ أَخَذَ اللهُ مِيْثَاقَ الَّذِيْنَ أُوْتُوا الْكِتَابَ “স্মরণ কর, যখন আল্লাহ্ প্রতিশ্রুতি নিয়েছিলেন আহলে কিতাবের, তোমরা মানুষের কাছে কিতাব স্পষ্টভাবে প্রকাশ করবে এবং তা গোপন করবে না। কিন্তু তারা সে প্রতিশ্রুতি নিজেদের পেছনে ফেলে রাখল এবং তার পরিবর্তে নগণ্য বিনিময় গ্রহণ করল। সুতরাং তারা যা বিনিময় গ্রহণ করল কত নিকৃষ্ট তা! তুমি কখনও মনে কর না যে, যারা নিজেদের কৃতকর্মের জন্য আনন্দিত হয় এবং নিজেরা যা করেনি তার জন্য প্রশংসিত হতে ভালবাসে, তারা আযাব থেকে পরিত্রাণ পাবে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি” (সূরা আল ইমরান ৩/১৮৭-১৮৮)।
সহীহুল বুখারী, পর্ব ৬৫; তাফসীর, অধ্যায় ১৬, হাঃ ৪৫৬৮; মুসলিম, পর্ব ৫০ : মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় হাঃ ২৭৭৮
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৭১-এর সারসংক্ষেপ
এই হাদিসে মারওয়ান একটি প্রশ্ন পাঠান: যে কেউ পাওয়া জিনিসে খুশি হয় এবং না করা কাজের প্রশংসা চায়, তবে কি সবাই শাস্তি পাবে? ইবনু আব্বাস (রাঃ) বলেন, বিষয়টি এভাবে নয়। তিনি ব্যাখ্যা করেন, নবী (صلى الله عليه وسلم) ইয়াহূদীদের একটি বিষয় জিজ্ঞেস করেছিলেন। তারা সত্য গোপন করে অন্য উত্তর দেয়। এরপর তারা চাইছিল, তাদের ওই উত্তরের জন্য প্রশংসা করা হোক, আবার সত্য গোপন করেও আনন্দ করছিল। তাই আয়াতটি তাদের মতো আচরণের ব্যাপারে। এই হাদিস শেখায়, জেনে-শুনে সত্য লুকানো এবং ভুল তথ্য দিয়ে প্রশংসা চাওয়া বড় অন্যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আয়াত বোঝার ক্ষেত্রে সাহাবিদের ব্যাখ্যা গুরুত্বপূর্ণ।
- সত্য জানার পর তা গোপন করা গুরুতর কাজ।
- ভুল উত্তর দিয়ে প্রশংসা পাওয়ার চেষ্টা নিন্দনীয়।
- ধর্মীয় জ্ঞান মানুষকে পরিষ্কারভাবে জানানো উচিত।
