৫০/১. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৭৪ - আল্লাহর মহিমা ও কিয়ামতের ক্ষমতা

কেয়ামত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা।

আল্লাহর মহিমা: আকাশ-জমিন তাঁর ক্ষমতার অধীন

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৭৭৪

حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ رضي الله عنه، قَالَ: جَاءَ حَبْرٌ مِنَ الأَحْبَارِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّا نَجِدُ أَنَّ اللهَ يَجْعَلُ السَّموَاتِ عَلَى إِصْبَعٍ، وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ، وَالْمَاءَ وَالثَرَى عَلَى إِصْبَعٍ، وَسَائِرَ الْخَلاَئِقِ عَلَى إِصْبَعٍ فَيَقُولُ: أَنَا الْمَلِكُ فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ، تَصْدِيقًا لِقَوْلِ الْحَبْرِ ثُمَّ قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا قَدَرُوا اللهَ حَقَّ قَدْرِهِ، وَالأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ الْقِيَامَةِ، وَالسَّموَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ، سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ

‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, ইয়াহূদী আলিমদের থেকে এক আলিম রাসূল (ﷺ)-এর কাছে এসে বলল, হে মুহাম্মাদ! (ﷺ) আমরা (তাওরাতে দেখতে) পাই যে, আল্লাহ্ তা‘আলা আকাশসমূহকে এক আঙ্গুলের উপর স্থাপন করবেন। যমীনকে এক আঙ্গুলের উপর, বৃক্ষসমূহকে এক আঙ্গুলের উপর, পানি এক আঙ্গুলের উপর, মাটি এক আঙ্গুলের উপর এবং অন্যান্য সৃষ্টি জগত এক আঙ্গুলের উপর স্থাপন করবেন। তারপর বলবেন, আমিই বাদশাহ। রাসূলুল্লাহ্ (ﷺ) তা সমর্থনে হেসে ফেললেন; এমনকি তাঁর সামনের দাঁত প্রকাশ হয়ে পড়ে।এরপর রাসূলুল্লাহ্ (ﷺ) পাঠ করলেন, তারা আল্লাহর যথাযোগ্য মর্যাদা দেয় না। কেয়ামতের দিন সমগ্র পৃথিবী তাঁর হাতের মুষ্টিতে থাকবে, আর আকাশমণ্ডলী থাকবে ভাঁজ করা অবস্থায় তাঁর ডান হাতে। মাহাত্ম্য তাঁরই, তারা যাদেরকে তাঁর শারীক করে তিনি তাদের বহু ঊর্ধ্বে। (সূরা যুমার: ৬৭)

সহীহুল বুখারী, পর্ব ৫ : তাফসীর, অধ্যায় ২, হাঃ ৪৮১১; মুসলিম, পর্ব ৫০; মুনাফিক ও তাদের হুকুম, অধ্যায় ১, হাঃ ২৭৮৬

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৭৭৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে এক ইয়াহূদী আলিম নবী (صلى الله عليه وسلم)-এর কাছে এসে বলে, তারা পায় যে আল্লাহ আকাশ, জমিন, বৃক্ষ, পানি, মাটি ও সব সৃষ্টি তাঁর আঙ্গুলসমূহের ওপর রাখবেন এবং বলবেন, আমিই বাদশাহ। নবী (صلى الله عليه وسلم) তার কথা শুনে সমর্থনের হাসি হাসেন এবং এমনভাবে হাসেন যে তাঁর দাঁত প্রকাশ পায়। এরপর তিনি সূরা যুমারের আয়াত পাঠ করেন, মানুষ আল্লাহকে যথাযথ মর্যাদা দেয়নি; কিয়ামতের দিন পৃথিবী তাঁর মুঠোয় থাকবে এবং আকাশসমূহ তাঁর ডান হাতে ভাঁজ করা থাকবে। এই হাদিস আল্লাহর মহান ক্ষমতা ও একক মালিকানা স্মরণ করায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • আল্লাহর ক্ষমতা সব সৃষ্টি জগতের ওপরে।
  • কিয়ামতের দিন প্রকৃত বাদশাহি আল্লাহরই প্রকাশ পাবে।
  • আল্লাহকে যথাযথ মর্যাদা দেওয়া ঈমানের বড় অংশ।
  • শিরক থেকে আল্লাহ সম্পূর্ণ পবিত্র।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন