১/১০. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮ - বান্দার উপর আল্লাহর হক

যে ব্যক্তি নিঃসন্দেহ ঈমান সহকারে আল্লাহর সাথে মিলিত হবে সে জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নাম তার জন্য হারাম করে দেয়া হবে।

বান্দার উপর আল্লাহর হক: শিরকমুক্ত ইবাদতের শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮

حديث مُعاذِ بْنِ جَبَلٍ رضي الله عنه قَالَ: بَيْنا أَنا رَدِيفُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْسَ بَيْني وَبَيْنَهُ إِلاّ أَخِرَةُ الرَّحْلِ، فَقالَ: يا مُعاذ قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ ثُمَّ سَارَ ساعَةً ثُمَّ قَالَ: يا مُعاذ قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ ثُمَّ سارَ سَاعَةً ثُمَّ قَالَ: يا مُعاذ قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ قَالَ: هَلْ تَدْري ما حَقُّ اللهِ عَلى عِبادِهِ قُلْتُ: اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: حَقُّ اللهِ عَلى عِبادِهِ أَنْ يَعْبُدوهُ وَلا يُشْرِكُوا بِهِ شَيْئاً ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: يا مُعاذُ بْنُ جَبَلٍ قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللهِ وَسَعْدَيْكَ، فَقَالَ: هَلْ تَدْري ما حَقُّ الْعِبادِ عَلى اللهِ إِذَا فَعَلُوهُ قُلْتُ اللهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: حَقُّ الْعِبادِ عَلى اللهِ أَنْ لا يُعَذِّبَهُمْ

মু‘আয ইবনু জাবাল (রাঃ) হতে বর্ণিতঃ

একদা আমি নবী (ﷺ)-এর পেছনে বসা ছিলাম। আমার ও তাঁর মাঝে লাগামের রশির প্রান্তদেশ ভিন্ন অন্য কিছুই ছিল না। তিনি বললেনঃ মু‘আয! আমি বললামঃ হাজির আছি, হে আল্লাহ্‌র রাসূল! অতঃপর কিছুক্ষণ চললেন। পুনরায় বললেনঃ হে মু‘আয! আমি বললামঃ হাজির আছি, হে আল্লাহ্‌র রাসূল! অতঃপর আর কিছুক্ষণ চললেন। আবার বললেনঃ হে মু‘আয ইবনু জাবাল! আমি বললামঃ হাজির আছি, হে আল্লাহ্‌র রাসূল তিনি বললেনঃ তুমি কি জান, বান্দার উপর আল্লাহ্‌র কী হক? আমি বললামঃ আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ বান্দার উপর আল্লাহ্‌র হক এই যে, তারা কেবল তাঁরই ইবাদত করবে, অন্য কিছুকে তাঁর শরীক করবে না।এরপর কিছু সময় চললেন। অতঃপর বললেনঃ হে মু‘আয ইবনু জাবাল! আমি বললামঃ হাজির আছি, হে আল্লাহ্‌র রাসূল! তিনি বললেনঃ বান্দারা যখন তাদের দায়িত্ব পালন করে, তখন আল্লাহ্‌র প্রতি বান্দার অধিকার কি, তা জান কি? আমি বললামঃ আল্লাহ ও তাঁর রাসূলই ভাল জানেন। তিনি বললেনঃ আল্লাহ্‌র উপর বান্দার অধিকার এই যে, তিনি তাদের আজাব দিবেন না।

সহীহুল বুখারী, পর্ব ৭৭: পোশাক, ১০১, হাঃ ৫৯৬৭; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ১০, হাঃ ৩০

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মু‘আয (রাঃ) নবী (صلى الله عليه وسلم)-এর পেছনে সওয়ার ছিলেন। নবী (صلى الله عليه وسلم) তাঁকে ডাকেন এবং জিজ্ঞেস করেন, বান্দার উপর আল্লাহর হক কী। মু‘আয (রাঃ) বলেন, আল্লাহ ও তাঁর রাসূলই ভালো জানেন। তখন নবী (صلى الله عليه وسلم) বলেন, বান্দার উপর আল্লাহর হক হলো তারা কেবল তাঁরই ইবাদত করবে এবং তাঁর সাথে কাউকে শরিক করবে না। কিছুক্ষণ পর তিনি আবার জিজ্ঞেস করেন, বান্দারা এই দায়িত্ব পালন করলে আল্লাহর প্রতি তাদের হক কী। উত্তরে বলেন, তিনি তাদের শাস্তি দেবেন না। এই হাদিসে তাওহীদ, ইবাদত এবং শিরক থেকে দূরে থাকার শিক্ষা খুব সহজভাবে এসেছে। তাই ইবাদতের মূল লক্ষ্য আল্লাহর একত্ব মানা। এই কথাটি ছোট হলেও মুসলিম জীবনের সবচেয়ে বড় দায়িত্বের দিকে মন ফেরায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বান্দার উপর আল্লাহর হক হলো তাঁর ইবাদত করা।
  • আল্লাহর সাথে কাউকে শরিক না করার শিক্ষা এসেছে।
  • মু‘আয (রাঃ) না জানলে আল্লাহ ও রাসূলের জ্ঞানের দিকে ফিরেছেন।
  • দায়িত্ব পালন করলে আল্লাহর দয়া ও শাস্তি থেকে নিরাপত্তার কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন