৫২/১৮. অধ্যায়ঃ
কেয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না কবরের পাশ দিয়ে অতিক্রমকারী ব্যক্তি বলবে, মৃতের জায়গায় যদি আমি থাকতাম (বালা মুসিবতের কারণে)।
আল লু'লু ওয়াল মারজান : ১৮৪৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৪৬
حديث أَبِي هُرَيْرَة رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُهْلِكُ النَّاسَ هذَا الْحَيُّ مِنْ قُرَيْشٍ قَالُوا: فَمَا تَأْمُرُنَا قَالَ: لَوْ أَنَّ النَّاسَ اعْتَزَلُوهُمْ
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, কুরাইশ গোত্রের এ লোকগুলি (যুবকগণ) মানুষের ধ্বংস ডেকে আনবে। সাহাবীগণ বললেন, তখন আমাদেরকে আপনি কী করতে বলেন? তিনি বললেন, মানুষেরা যদি এদের সংসর্গ ত্যাগ করত তবে ভালই হত।
সহীহুল বুখারী, পৰ্ব ৬১: মর্যাদা ও গুণাবলী, অধ্যায় ২৫, হাঃ ৩৬০৪; মুসলিম, পর্ব ৫২ : ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধায় ১৮, হাঃ ২৯১৮
