৫২/২১. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৫৮ - মাদীনায় দাজ্জালের প্রবেশ নিষিদ্ধ ও দৃঢ় ঈমানের পরীক্ষা
দাজ্জালের বিবরণ, মদিনায় প্রবেশ তার জন্য নিষিদ্ধ করা হবে, তার দ্বারা একজন মুমিনকে হত্যা এবং সে মুমিনকে আবার জীবিতকরণ।
মাদীনায় দাজ্জাল ঢুকতে পারবে না: সত্যে দৃঢ় থাকার হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ১৮৫৮
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ১৮৫৮
حديث أَبِي سعِيدٍ الْخُدْرِيِّ رضي الله عنه، قَالَ: حَدَّثَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، حدِيثًا طَوِيلاً عَنِ الدَّجَالِ فَكَانَ فِيمَا حَدَّثَنَا بِهِ أنْ قَالَ: يَأْتِي الدَّجَّالُ، وَهُوَ مُحَرَّمٌ عَلَيْهِ أَنْ يَدْخُلُ نِقَابِ الْمَدِينَةِ، بَعْضَ السِّبَاخِ الَّتِي بِالْمَدِينَةِ فَيَخْرُجُ إِلَيْهِ يَوْمَئِذٍ رَجُلٌ هُوَ خَيْرُ النَّاسِ، أَوْ مِنْ خَيْرِ النَّاسِ فَيَقُولُ الدَّجَّالُ: أَرَأَيْتُ إِنْ قَتَلْتُ هذَا ثُمَّ أَحْيَيْتُهُ، هَلْ تَشُكُّونَ فِي الأَمْرِ فَيَقُولُون: لاَ فَيَقْتُلُهُ ثُمَّ يُحْيِيهِ فَيَقُولُ، حِينَ يُحْيِيهِ: وَاللهِ مَا كُنْتُ قَطُّ أَشَدَّ بَصِيرَةً مِنِّي الْيَوْمَ فَيَقُولُ الدَّجَّالُ: أَقْتُلُهُ، فَلاَ أُسَلَّطُ عَلَيْهِ
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) আমাদের সামনে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ হাদীস বর্ণনা করেছেন। বর্ণিত কথাসমূহের মাঝে তিনি এ কথাও বলেছিলেন যে, মাদীনাহর প্রবেশ পথে অনুপ্রবেশ করা দাজ্জালের জন্য হারাম করে দেয়া হয়েছে। তাই সে মাদীনার উদ্দেশে যাত্রা করে মাদীনাহর নিকটবর্তী কোন একটি বালুকাময় জমিতে অবতরণ করবে। তখন তার নিকট এক ব্যক্তি যাবে যে উত্তম ব্যক্তি হবে বা উত্তম মানুষের একজন হবে এবং সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমিই হলে সে দাজ্জাল যার সম্পর্কে আল্লাহর রাসূল (ﷺ) আমাদেরকে অবহিত করেছেন।দাজ্জাল বলবে, আমি যদি একে হত্যা করে পুনরায় জীবিত করতে পারি তাহলেও কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে? তারা বলবে, না। এরপর দাজ্জাল লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করবে। জীবিত হয়েই লোকটি বলবে, আল্লাহর শপথ! আজকের চেয়ে অধিক প্রত্যয় আমার আর কখনো ছিল না। অতঃপর দাজ্জাল বলবে, আমি তাকে হত্যা করে ফেলব। কিন্তু সে লোকটিকে হত্যা করতে আর সক্ষম হবে না।
সহীহুল বুখারী, পর্ব ২৯ : মদীনাহর ফাযীলাত, অধ্যায় ৯, হাঃ ১৮৮২; মুসলিম, পূর্ব ৫২: ফিতনা এবং তার অশুভ আলামতসমূহ, অধ্যায় ২১, হাঃ ২৯৩৮
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ১৮৫৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে দাজ্জাল সম্পর্কিত দীর্ঘ বর্ণনার একটি অংশ এসেছে। নবী (صلى الله عليه وسلم) বলেছেন, মাদীনাহর প্রবেশ পথে ঢোকা দাজ্জালের জন্য হারাম করা হয়েছে। সে মাদীনার কাছে এক বালুকাময় স্থানে নামবে। তখন এক উত্তম ব্যক্তি তার কাছে গিয়ে বলবে, তুমি সেই দাজ্জাল, যার কথা রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আমাদের জানিয়েছেন। দাজ্জাল তাকে হত্যা করে আবার জীবিত করবে। জীবিত হওয়ার পরও ওই ব্যক্তি বলবে, আজ তার দৃঢ় বিশ্বাস আরও বেড়েছে। এরপর দাজ্জাল তাকে আর হত্যা করতে পারবে না। এই হাদিস আমাদের শেখায়, সত্য জানা থাকলে বড় ভয় ও অদ্ভুত ঘটনা দেখেও ঈমান দৃঢ় রাখা যায়। তাই হাদিসটি পড়ার সময় মূল শব্দগুলো ধরে রাখা, নিজের ঈমান যাচাই করা এবং অকারণ বাড়তি ব্যাখ্যা থেকে বেঁচে থাকা উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দাজ্জাল মাদীনায় প্রবেশ করতে পারবে না—হাদিসে এ কথা এসেছে।
- সত্য জানা মানুষকে বড় ফিতনাতেও দৃঢ় রাখে।
- দাজ্জালের ক্ষমতাও আল্লাহর নির্ধারিত সীমার বাইরে নয়।
