৪/১৭. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২২৭ - দরূদে ইবরাহীম পড়ার শিক্ষা
তাশাহহুদ পড়ার পর নবী (ﷺ)-এর উপর দরূদ পড়া।
দরূদে ইবরাহীম: নবী صلى الله عليه وسلم-এর উপর দরূদ পাঠের সহিহ পদ্ধতি
আল-লু'লু ওয়াল মারজান : ২২৭
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২২৭
حديث كَعْبِ بْنِ عُجْرَةَ عَنْ عَبْدِ الرَّحْمنِ ابْنِ أَبِي لَيْلَى، قَالَ: لَقِيَنِي كَعْبُ بْن عُجْرَةَ؛ فَقَالَ: أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: بَلَى فَأَهْدِهَا لِي فَقَالَ: سَأَلْنَا رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللهِ كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ الْبَيْتِ فَإِنَّ اللهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ،قَالَ: قُولُوا اللهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ
কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি ‘আবদুর রহমান ইবনু আবূ লাইলা (রহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, কা‘ব ইবনু ‘উজরাহ (রাঃ) আমার সঙ্গে দেখা করে বললেন, আমি কি আপনাকে এমন একটি হাদিয়া দেব না যা আমি নবী (ﷺ) হতে শুনেছি? আমি বললাম, হাঁ, আপনি আমাকে সে হাদিয়া দিন। তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ্ (ﷺ)-কে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল! আপনাদের উপর অর্থাৎ আহলে বাইতের উপর কিভাবে দরূদ পাঠ করতে হবে? কেননা, আল্লাহ তো (কেবল) আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আমরা কিভাবে আপনার উপর সালাম করব।তিনি বললেন, তোমরা এভাবে বল, “হে আল্লাহ! আপনি মুহাম্মাদ (ﷺ)-এর উপর এবং মুহাম্মাদ (ﷺ)-এর বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপ আপনি ইবরাহীম (আঃ) এবং তাঁর বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদার অধিকারী। হে আল্লাহ! মুহাম্মাদ (ﷺ) এবং মুহাম্মাদ (ﷺ)-এর বংশধরদের উপর তেমনি বরকত দান করুন যেমনি আপনি বরকত দান করেছেন ইবরাহীম (আঃ) এবং ইবরাহীম (আঃ)-এর বংশধরদের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অতি মর্যাদার অধিকারী।
সহীহুল বুখারী, পর্ব ৬০: নাবীগণের (আঃ) হাদীসসমূহ, অধ্যায় ১০, হাঃ ৩৩৭০; মুসলিম, পর্ব ৪ : সালাত, অধ্যায় ১৭, হাঃ ৪০৬
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২২৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে দরূদ শরীফ শেখার সুন্দর ঘটনা এসেছে। কা‘ব ইবনু উজরা (রা.) আবদুর রহমান ইবনু আবূ লাইলা (রহ.)-কে বলেন, তিনি নবী صلى الله عليه وسلم থেকে শোনা একটি ‘হাদিয়া’ দিতে চান। সেই হাদিয়া হলো দরূদ পাঠের পদ্ধতি। সাহাবীগণ নবী صلى الله عليه وسلم-কে জিজ্ঞেস করেছিলেন, আহলে বাইতের উপর কীভাবে দরূদ পাঠ করতে হবে, কারণ সালাম কীভাবে দিতে হয় তা তাঁরা জানতেন। নবী صلى الله عليه وسلم তাঁদের শেখালেন: আল্লাহ যেন মুহাম্মদ صلى الله عليه وسلم ও তাঁর বংশধরদের উপর রহমত ও বরকত বর্ষণ করেন, যেমন ইবরাহীম (আ.) ও তাঁর বংশধরদের উপর করেছেন। তাই যারা দরূদে ইবরাহীম বাংলা অর্থ বা দরূদ পড়ার সহিহ পদ্ধতি খোঁজেন, এই হাদিস তাদের জন্য সরাসরি দিকনির্দেশনা দেয়। তাই দরূদ শেখার ক্ষেত্রে নিজের বানানো শব্দের চেয়ে নবী صلى الله عليه وسلم-এর শেখানো শব্দকে অগ্রাধিকার দেওয়া উচিত।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দরূদ পাঠের পদ্ধতি সাহাবীগণ সরাসরি নবী صلى الله عليه وسلم থেকে শিখেছেন।
- দরূদে মুহাম্মদ صلى الله عليه وسلم ও তাঁর পরিবারবর্গের জন্য রহমত ও বরকতের দোয়া আছে।
- ইবরাহীম (আ.)-এর পরিবারকে উদাহরণ হিসেবে এনে দোয়ার ভাষা শেখানো হয়েছে।
