৪/২৫. অধ্যায়ঃ
রুকু সিজদা বা অনুরূপ কাজ মুক্তাদী ইমামের আগে করবে না।
আল লু'লু ওয়াল মারজান : ২৪৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৪৭
حديث أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: أَمَا يَخْشَى أَحَدُكُمْ، أَوْ لاَ يَخْشَى أَحَدُكُمْ إِذَا رَفَعَ رَأْسَهُ قَبْلَ الإِمَامِ أَنْ يَجْعَلَ اللهُ رَأْسَهُ رَأْسَ حِمَارٍ، أَوْ يَجْعَلَ اللهُ صُورَتَهُ صُورَةَ حِمَارٍ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ যখন ইমামের পূর্বে মাথা উঠিয়ে ফেলে, তখন সে কি ভয় করে না যে, আল্লাহ্ তা‘আলা তার মাথা গাধার মাথায় পরিণত করে দিবেন, তার আকৃতি গাধার আকৃতি করে দেবেন।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ৫৩, হাঃ ৬৯১; মুসলিম, পৰ্ব ৪: সালাত, অধ্যায় ২৫, হাঃ ৪২৭
