৪/৪২. অধ্যায়ঃ
রুকু ও সিজদায় কী বলবে?
আল লু'লু ওয়াল মারজান : ২৭৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৭৫
حديث عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللهُمَّ اغْفِرْ لِي يَتَأَوَلُ الْقُرْآنَ
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) তাঁর রুকূ‘ ও সাজদাহ্য় অধিক পরিমাণেঃ سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي “হে আল্লাহ্! হে আমাদের রব! আপনার প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি। আপনি আমাকে ক্ষমা করুন” পাঠ করতেন। এতে তিনি পবিত্র কোরআনের নির্দেশ পালন করতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ১০ : আযান, অধ্যায় ১৩৯, হাঃ ৮১৭; মুসলিম, পর্ব ৪: সালাত, অধ্যায় ৪২, হাঃ ৪৮৪
