৫/০. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৯৯ - রাসূল صلى الله عليه وسلم-এর পাঁচ বিশেষ বৈশিষ্ট্য

মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা

রাসূল صلى الله عليه وسلم-এর পাঁচ বিশেষ দান: যমীন সালাতের স্থান ও পবিত্রতার উপায়

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ২৯৯

حديث جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ مِنَ الأَنْبِيَاءِ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِيَ الْغَنَائِمُ، وَكَانَ النَبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاس كَافَّةً، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেনঃ আমাকে এমন পাঁচটি বিষয় প্রদান করা হয়েছে, যা আমার পূর্বে কোন নবীকে দেয়া হয়নি।(১) আমাকে এমন প্রভাব দিয়ে সাহায্য করা হয়েছে যা একমাসের দূরত্ব পর্যন্ত অনুভূত হয়।(২) সমস্ত যমীন আমার জন্যে সালাত আদায়ের স্থান ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। কাজেই আমার উম্মতের যে কেউ যেখানে সালাতের ওয়াক্ত হয় (সেখানেই) যেন সালাত আদায় করে নেয়।(৩) আমার জন্যে গনীমত হালাল করা হয়েছে।(৪) অন্যান্য নবী নিজেদের বিশেষ গোত্রের প্রতি প্রেরিত হতেন আর আমাকে সকল মানবের প্রতি প্রেরণ করা হয়েছে।(৫) আমাকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে।

সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ৫৬, হাঃ ৪৩৮; মুসলিম, পর্ব ৫; মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, হাঃ ৫২১

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ২৯৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূল صلى الله عليه وسلم বলেন, তাঁকে এমন পাঁচটি বিষয় দেওয়া হয়েছে যা তাঁর পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। প্রথমত, এক মাসের দূরত্ব পর্যন্ত প্রভাব দিয়ে তাঁকে সাহায্য করা হয়েছে। দ্বিতীয়ত, সমগ্র যমীন তাঁর জন্য সালাতের স্থান ও পবিত্রতা অর্জনের উপায় করা হয়েছে। তাই তাঁর উম্মতের কেউ যেখানে সালাতের সময় পায়, সেখানে সালাত আদায় করবে। তৃতীয়ত, তাঁর জন্য গনীমত হালাল করা হয়েছে। চতুর্থত, অন্য নবীরা বিশেষ গোত্রের কাছে পাঠানো হতেন, আর তিনি সকল মানুষের কাছে প্রেরিত। পঞ্চমত, তাঁকে সুপারিশের অধিকার দেওয়া হয়েছে। হাদিসের মূল কীওয়ার্ড হলো রাসূলের বৈশিষ্ট্য, যমীন মসজিদ, এবং উম্মতের সালাত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রাসূল صلى الله عليه وسلم-কে পাঁচটি বিশেষ বিষয় দেওয়া হয়েছে বলে হাদিসে এসেছে।
  • সমস্ত যমীন তাঁর উম্মতের জন্য সালাতের স্থান করা হয়েছে।
  • রাসূল صلى الله عليه وسلم সকল মানুষের প্রতি প্রেরিত হয়েছেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন