৫/২০. অধ্যায়ঃ
কুরআন তিলাওয়াতের সিজদা।
আল লু'লু ওয়াল মারজান : ৩৪১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৪১
حديث أَبِي هُرَيْرَةَ عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: صَلَّيْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ الْعَتَمةَ فَقَرَأَ (إِذَا السَّمَاءُ انْشَقَّتْ) فَسَجَدَ، فَقُلْتُ: مَا هذِهِ قَالَ: سَجَدْتُ بِهَا خَلْفَ أَبِي الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ أَزَالُ أَسْجُدُ بِهَا حَتَّى أَلْقَاهُ
আবূ রাফি’ (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবূ হুরায়রাহ্ (রাযি.)-এর সঙ্গে ‘ইশার সালাত আদায় করলাম। তিনি إِذَا السَّمَاءُ انْشَقَّتْ সূরাটি তিলাওয়াত করে সিজদা করলেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম, এ সিজদা কেন? আমি আবুল কাসিম (ﷺ) এর পিছনে এ সূরায় সিজদা করেছি, তাই তাঁর সঙ্গে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত আমি এতে সিজদা করব।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১০১, হাঃ ৭৬৮; মুসলিম, পর্ব ৫: মাজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ২০, হাঃ ৫৭৮
