৫/২৫. অধ্যায়ঃ
সালাতে যে সকল জিনিস থেকে আশ্রয় চাইতে হবে।
আল লু'লু ওয়াল মারজান : ৩৪৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৩৪৬
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو: اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ وَمِنْ عَذَابِ النَّارِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) দোয়া করতেন, হে আল্লাহ্! আমি আপনার সমীপে পানাহ চাচ্ছি কবরের শাস্তি হতে, জাহান্নামের শাস্তি হতে, জীবন ও মরণের ফিত্নাহ হতে এবং মাসীহ্ দাজ্জাল এর ফিত্নাহ হতে।
সহীহুল বুখারী, পর্ব ২৩ ; জানাযা, অধ্যায় ৮৮, হাঃ ১৩৭৭; মুসলিম, পর্ব ৫ : মসজিদ ও সালাতের স্থানসমূহের বর্ণনা, অধ্যায় ২৫, হাঃ ৫৮৮
