৬/১৪. অধ্যায়ঃ
ফজরের দুই রাকাত সালাত মুস্তাহাব এবং তার প্রতি উৎসাহ প্রদান।
আল লু'লু ওয়াল মারজান : ৪২০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪২০
حديث عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ بَيْنَ النِّدَاءِ وَالإِقَامَةِ مِنْ صَلاَةِ الصُّبْحِ
‘আয়িশাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) ফাজরের আযান ও ইকামতের মাঝে দুই রাক’আত সালাত সংক্ষেপে আদায় করতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ১০; আযান, অধ্যায় ১২, হাঃ ৬১৯; মুসলিম, পৰ্ব ৬, অধ্যায় ১৪, হাঃ ৭২৪
