৭/৩. অধ্যায়ঃ
জুমার দিন খুতবা চলাকালীন চুপ থাকা।
আল লু'লু ওয়াল মারজান : ৪৯৪
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৪৯৪
حديث أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ، وَالإِمَامُ يَخْطُبُ، فَقَدْ لَغَوْتَ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ জুমু‘আহ’র দিন যখন তোমার পাশের মুসল্লীকে চুপ থাক বলবে, অথচ ইমাম খুত্বা দিচ্ছেন, তা হলে তুমি একটি বেহুদা কথা বললে।
সহীহুল বুখারী, পর্ব ১১: জুমুআহ, অধ্যায় ৩৬, হাঃ ৯৩৪; মুসলিম, পর্ব ৭ জুমুআহর বর্ণনা, অধ্যায় ৩, হাঃ ৮৫১
