১/৩৪. অধ্যায়ঃ
আল্লাহর প্রতি ঈমান আনয়ন সর্বোত্তম কাজ।
আল লু'লু ওয়াল মারজান : ৫২
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫২
حديث عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ الْعَمَلِ أَحَبُّ إِلى اللهِ قَالَ: الصَّلاةُ عَلى وَقْتِها قَالَ: ثُمَّ أَيّ قَالَ: ثُمَّ بِرُّ الْوالِدَيْنِ قَالَ: ثُمَّ أَيّ قَالَ: الْجِهادُ في سَبيلِ اللهِ قَالَ حَدَّثَنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي
আব্দূল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে জিজ্ঞেস করেন সবচেয়ে কোন ‘আমল আল্লাহ তা‘আলার নিকট প্রিয়, তিনি (ﷺ) বললেন, যথাসময়ে সালাত আদায় করা। এরপর জিজ্ঞেস করলেন, তারপর কোন ‘আমাল, তিনি (ﷺ) বললেন, পিতা-মাতার অনুগত হওয়া। অতঃপর জিজ্ঞেস করলেন, তারপর কোন ‘আমাল, তিনি (ﷺ) বললেন, আল্লাহ্ তা‘আলার পথে জিহাদ করা। তিনি বলেন, এতটুকু তিনি (ﷺ) আমাকে বলেছেন। যদি আমি আরো জিজ্ঞেস করতাম তাহলে তিনি (ﷺ) আমাকে আরো বলতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ৯ : সালাতের সময়সমূহ, অধ্যায় ৫, হাঃ ৫২৭; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৩৪, হাঃ ৮৫
