১১/১২. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৪৫ - মৃত নারীর গোসলের পূর্ণ দিকনির্দেশনা
মৃতের গোসল।
মৃত নারীর গোসলের নিয়ম: বিজোড় সংখ্যা, ডান দিক ও উযূর স্থান
আল-লু'লু ওয়াল মারজান : ৫৪৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৪৫
حديث أُمِّ عَطِيَّةَ الأَنْصَارِيَّةِ، قَالَتْ: دَخَلَ عَلَيْنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَغْسِلُ ابْنَتَهُ، فَقَالَ: اغْسِلْنَهَا ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ أَكْثَرَ مِنْ ذلِكَ بِمَاءٍ وَسِدْرٍ، وَاجْعَلْنَ فِي الآخِرَةِ كَافُورًا، فَإِذَا فَرَغْتُنَّ فَآذِنَّنِي فَلَمَّا فَرَغْنَا آذَنَّاهُ فَأَلْقَى إِلَيْنَا حَقْوَهُ فَقَالَ: أَشْعِرْنَهَا إِيَّاهُفَقَالَ أَيُّوبُ (أَحَد الرواة) : وَحَدَّثَتْنِي حَفْصَةُ بِمِثْلِ حَدِيثِ مُحَمَّدٍ، وَكَانَ فِي حَدِيثِ حَفْصَةَ اغْسِلْنَهَا وِتْرًا َكَانَ فِيهِ ثَلاَثًا أَوْ خَمْسًا أَوْ سَبْعًا وَكَانَ فِيهِ أَنَّهُ قَالَ: ابْدَأْنَ بِمَيَامِنِهَا وَمَواضِعِ الْوُضُوءِ مِنْهَا وَكَانَ فِيهِ، أَنَّ أُمَّ عَطِيَّةَ قَالَتْ: وَمَشَطْنَاهَا ثَلاَثَةَ قُرُونٍ
উম্মু আতিয়্যাহ্ আনসারীয়্যাহ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ)-এর কন্যা যায়নাব (রাঃ) ইন্তিকাল করলে তিনি (ﷺ) আমাদের নিকট এসে বললেনঃ তোমরা তাঁকে তিনবার বা পাঁচবার বা প্রয়োজন মনে করলে তার চেয়ে অধিকবার বরই পাতাসহ পানি দ্বারা গোসল দাও। শেষবারে কর্পূর বা (তিনি বলেছেন) কিছু কর্পূর ব্যবহার করবে। তোমরা শেষ করে আমাকে জানাও। আমরা শেষ করার পর তাঁকে জানালাম। তখন তিনি তাঁর চাদরখানি আমাদের দিকে দিয়ে বললেনঃ এটি তাঁর ভিতরের কাপড় হিসেবে পরিয়ে দাও।আইয়ুব (রহঃ) বলেছেন, হাফ্সাহ (রহঃ) আমাকে মুহাম্মাদ বর্ণিত হাদীসের ন্যায় হাদীস শুনিয়েছেন। তবে তাঁর হাদীসে আছে যে, তাঁকে বিজোড় সংখ্যায় গোসল দিবে। আরও আছে, তিনবার, পাঁচবার অথবা সাতবার করে; তাতে আরো আছে, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ “তোমরা তার ডান দিক হতে এবং তার উযূর স্থানগুলো থেকে আরম্ভ করবে।” তাতে এ কথাও আছে। (বর্ণনাকারিণী) উম্মু আতিয়্যাহ্ (রাঃ) বলেছেন, আমরা তার চুলগুলো আঁচড়ে তিনটি গোছা করে দিলাম।
সহীহুল বুখারী, পর্ব ২৩: জানাযা, অধ্যায় ৯, হাঃ ১২৫৪; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ১২, হাঃ ৯৩৯
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৪৫-এর সারসংক্ষেপ
এই হাদিসের মূল বিষয় হলো মৃত নারীর গোসল। আল্লাহর রাসূল (صلى الله عليه وسلم)-এর কন্যা যায়নাব (রাঃ)-কে গোসল দেওয়ার সময় তিনি নির্দেশ দেন, তাকে তিনবার বা পাঁচবার, প্রয়োজন হলে আরও বেশি বার বরই পাতাসহ পানি দিয়ে গোসল দিতে। শেষবারে কর্পুর দিতে বলেন এবং কাজ শেষ হলে জানাতে বলেন। পরে তিনি নিজের চাদর দিয়ে বলেন, এটি ভিতরের কাপড় হিসেবে পরিয়ে দিতে। একই বর্ণনায় আরও এসেছে, তাকে বিজোড় সংখ্যায়—তিন, পাঁচ বা সাতবার—গোসল দেওয়া হবে। ডান দিক থেকে এবং উযূর স্থানগুলো থেকে শুরু করার কথাও এসেছে। উম্মু আতিয়্যা (রাঃ) বলেন, তারা তাঁর চুল আঁচড়ে তিনটি গোছা করে দেন। তাই মাইয়েতের গোসলের নিয়ম জানতে এই হাদিস খুব গুরুত্বপূর্ণ।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মৃতকে বিজোড় সংখ্যায় গোসল দেওয়ার কথা এসেছে।
- গোসল ডান দিক ও উযূর স্থান থেকে শুরু করার নির্দেশ আছে।
- শেষবারে কর্পুর ব্যবহারের কথা বলা হয়েছে।
- মৃত নারীর চুল আঁচড়ে তিন গোছা করার বর্ণনা এসেছে।
