১১/২২. অধ্যায়ঃ
জানাজার তাকবীর সংক্রান্ত।
আল লু'লু ওয়াল মারজান : ৫৫৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৫৬
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: نَعَى لَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّجَاشِيَّ، صَاحِبَ الْحَبَشَةِ، الْيَوْمَ الَّذِي مَاتَ فِيهِ، فَقَالَ: اسْتَغْفِرُوا َلأخِيكُمْ
আবু হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)নাজাশীর মৃত্যুর দিনই আমাদের তাঁর মৃত্যুর খবর জানান এবং ইরশাদ করেনঃ তোমরা তোমাদের ভাই-এর (নাজাশীর) জন্য ক্ষমা প্রার্থনা কর।
সহীহুল বুখারী, পৰ্ব ২৩: জানাযা, অধ্যায় ৬১, হাঃ ১৩২৭; মুসলিম, পর্ব ১১: জানাযা, অধ্যায় ২২, হাঃ ৯৫১
