১১/২৩. অধ্যায়ঃ
কবরের উপর (জানাজার) সালাত আদায়।
আল লু'লু ওয়াল মারজান : ৫৫৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৫৯
حديث ابْنِ عَبَّاسٍ عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ قَالَ: سَمِعْتُ الشَّعْبِيَّ، قَالَ: أَخْبَرَنِي مَنْ مَرَّ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى قَبْرٍ مَنْبُوذٍ فَأَمَّهُمْ وَصَفُّوا عَلَيْهِ فَقُلْتَ يَا أَبَا عَمْرٍو: مَنْ حَدَّثَكَ فَقَالَ: ابْنُ عَبَّاسٍ
সুলাইমান আশ-শাইবানী হতে বর্ণিতঃ
আমি শা‘বী (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, এমন এক ব্যক্তি আমাকে খবর দিয়েছেন, যিনি নবী (ﷺ)-এর সঙ্গে একটি পৃথক কবরের নিকট গেলেন। নবী (ﷺ) সেখানে লোকদের ইমামত করেন। লোকজন কাতারবন্দী হয়ে তাঁর পিছনে দাঁড়িয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, হে আবূ আমর! কে আপনাকে এ হাদীস বর্ণনা করেছেন? তিনি বললেন, ইব্নু ‘আব্বাস (রাযি আল্লাহু তা‘আলা ‘আনহু)।
সহীহুল বুখারী, পৰ্ব ১০: আযান, অধ্যায় ১৬১, হাঃ ৮৫৭; মুসলিম, পর্ব ১১ : জানাযা, অধ্যায় ২৩, হাঃ ৯৫৪
