১২/১৬. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৮৯ - টাকা না থাকলেও সৎ কাজ সদাকাহ

প্রত্যেক সৎ কাজকে ‘সদকা’ নামে অভিহিত করার বর্ণনা।

প্রতিটি মুসলিমের সদাকাহ: টাকা না থাকলেও পথ আছে

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৫৮৯

حديث أَبِي مُوسَى، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَلَى كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ قَالُوا: فَإِنْ لَمْ يَجِدْ قَال: فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ قَالُوا: فَإِنْ لَمْ يَسْتَطِعْ أَوْ لَمْ يَفْعَلْ قَالَ: فَيُعِينُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوفَ قَالُوا: فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ: فَيَأْمُرُ بِالْخَيْرِ أَوْ قَالَ: بِالْمَعْرُوفِ قَالَ: فَإِنْ لَمْ يَفْعَلْ قَالَ: فَيُمْسِكُ عَنِ الشَّرِّ فَإِنَّهُ لَهُ صَدَقَةٌ

আবূ মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেছেনঃ প্রত্যেক মুসলিমেরই সদাকাহ করা আবশ্যক। উপস্থিত লোকজন বললঃ যদি সে সদাকাহ করার মত কিছু না পায়। তিনি বললেনঃ তাহলে সে নিজের হাতে কাজ করবে। এতে সে নিজেও উপকৃত হবে এবং সদাকাহ করবে। তারা বললঃ যদি সে সক্ষম না হয় অথবা বলেছেনঃ যদি সে না করে? তিনি বললেনঃ তাহলে সে যেন বিপদগ্রস্ত মাযলূমের সাহায্য করে। লোকেরা বললঃ সে যদি তা না করে? তিনি বললেনঃ তা হলে সে সৎ কাজের নির্দেশ দিবে, অথবা বলেছেন, সাওয়াবের কাজের আদেশ দিবে। তারা বললঃ তাও যদি সে না করে? তিনি বললেনঃ তা হলে সে মন্দ কাজ থেকে বেঁচে থাকবে। কারণ, এটাই তার জন্য সদাকাহ।

সহীহুল বুখারী, পর্ব ৭৮: আদব-আচার, অধ্যায় ৩৩, হাঃ ৬০২২; মুসলিম, পর্ব ১২: যাকাত, অধ্যায় ১৭, হাঃ ১০০৮

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৫৮৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم বলেছেন, প্রত্যেক মুসলিমেরই সদাকাহ করা উচিত। সাহাবীরা জানতে চান, কারও কাছে সদাকাহ দেওয়ার মতো কিছু না থাকলে কী করবে? নবী صلى الله عليه وسلم একে একে সহজ পথ দেখান। সে নিজের হাতে কাজ করবে, নিজে উপকৃত হবে এবং সদাকাহ করবে। না পারলে বিপদগ্রস্ত মাযলূমকে সাহায্য করবে। তাও না করলে ভালো কাজের নির্দেশ দেবে। আর সেটাও না করলে মন্দ কাজ থেকে বেঁচে থাকবে; সেটাই তার জন্য সদাকাহ। এই হাদিস সদাকাহকে শুধু টাকার মধ্যে সীমাবদ্ধ রাখে না। কাজ, সাহায্য, ভালো কথা, ভালো পরামর্শ এবং ক্ষতি থেকে বিরত থাকা—সবই কল্যাণের পথ হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সদাকাহ শুধু অর্থ দেওয়ার নাম নয়।
  • নিজের হাতে কাজ করে উপার্জন করাও উপকারের পথ।
  • মন্দ কাজ থেকে বেঁচে থাকাও এক ধরনের সদাকাহ হতে পারে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন