১২/৩৯. অধ্যায়ঃ
বানী আদামের যদি দুইটি উপত্যকা থাকে তাহলে সে তৃতীয়টি চাইবে।
আল লু'লু ওয়াল মারজান : ৬২১
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬২১
حديث أَنَسٍ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَكْبَرُ ابْنُ آدَمَ وَيَكْبَرُ مَعَهُ اثْنَانِ: حُبُّ الْمَالِ وَطُولُ الْعُمُرِ
আনাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ আদাম সন্তানের বয়স বাড়ে আর তার সাথে দুইটি জিনিসও বৃদ্ধি পায়; ধন-সম্পদের মহব্বত ও দীর্ঘায়ুর আকাঙক্ষা।
সহীহুল বুখারী, পৰ্ব ৮১: সদয় হওয়া, অধ্যায় ৫, হাঃ ৬৪২১; মুসলিম, পৰ্ব ১২: যাকাত, অধ্যায় ৩৮, হাঃ ১০৪৭
