১৩/৭. অধ্যায়ঃ
দুই ঈদের মাসই কম হয় না নবী (ﷺ)-এর এ কথা বলার অর্থ।
আল লু'লু ওয়াল মারজান : ৬৫৯
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৬৫৯
حديث أَبِي بَكْرَةَ رضي الله عنه، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: شَهْرَانِ لاَ يَنْقُصَانِ، شَهْرَا عِيدٍ، رَمَضَانُ وَذُو الْحَجَّةِ
‘আবদুর রহমান ইবনু আবূ বাকরাহ (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, দুইটি মাস কম হয় না। তা হল ঈদের দুইমাস- রমাযানের মাস ও যুলহজ্জের মাস। আবূ ‘আবদুল্লাহ (রহ.) বলেছেন, আহমাদ ইব্নু হাম্বল (রহ.) বলেন, রমাযান ঘাটতি হলে যুলহজ্জ পূর্ণ হবে। আর যুলহজ্জ ঘাটতি হলে রমাযান পূর্ণ হবে। আবুল হাসান (রহ.) বলেন, ইসহাক ইব্নু রাহওয়াই (রহ.) বলেন, ফাযীলতের দিক হতে এ দুই মাসে কোন ঘাটতি নেই, মাস ঊনত্রিশ দিনে হোক বা ত্রিশ দিনে হোক।
সহীহুল বুখারী, পর্ব ৩০: সওম, অধ্যায় ১২, হাঃ ১৯১২; মুসলিম, পৰ্ব ১৩: সওম, অধ্যায় ৭, হাঃ ১০৮৯
