১৫/৫. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৩৮ - ইবনু উমারের সুন্নাহ অনুসরণের শিক্ষা

পশুবাহন যাত্রার প্রস্তুতি নিলে তালবিয়া পাঠ।

সুন্নাহ অনুসরণে ইবনু উমার (রাঃ)-এর যত্ন

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৩৮

حديث عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ عُبَيْدِ بْنِ جُرَيْجٍ، أَنَّهُ قَالَ لِعَبْدِ اللهِ بْنِ عُمَرَ: يَا أَبَا عَبْدِ الرَّحْمنِ رَأَيْتُكَ تَصْنَعُ أَرْبَعًا، لَمْ أَرَ أَحَدًا مِنْ أَصْحَابِكَ يَصْنَعُهَا قَالَ: وَمَا هِيَ يَا ابْنَ جُرَيْجٍ قَالَ: رَأَيْتُكَ لاَ تَمَسُّ مِنَ الأَرْكَانِ إِلاَّ الْيَمَانِيَيْنِ، وَرَأَيْتُكَ تَلْبَسُ النِّعَالَ السِّبْتِيَّةَ، وَرَأَيْتُكَ تَصْبُغُ بِالصُّفْرَةِ، وَرَأَيْتُكَ إِذَا كُنْتَ بِمَكَّةَ أَهَلَّ النَّاسُ إِذَا رَأَوُا الْهِلاَلَ، وَلَمْ تُهِلَّ أَنْتَ حَتَّى كَانَ يَوْمُ التَّرْوِيَةقَالَ عَبْدُ اللهِ: أَمَّا الأَرْكَانُ، فَإِنِّي لَمْ أَرَ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمَسُّ إِلاَّ الْيَمَانِيَيْنِ، [ص: 31] وَأَمَّا النِّعَالُ السِّبْتِيَّةُ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَلْبَسُ النَّعْلَ الَّتي لَيْسَ فِيهَا شَعَرٌ، وَيَتَوَضَّأُ فِيهَا، فَأَنا أُحِبُّ أَنْ أَلْبَسَهَا وَأَمَّا الصُّفْرَةُ، فَإِنِّي رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْبُغُ بِهَا، فَأَنَا أُحِبُّ أُنْ أَصْبُغَ بِهَا وَأَمَّا الإِهْلاَلُ، فَإِنِّي لَمْ أَرَ رسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُهِلُّ حَتَّى تَنْبَعِثَ بِهِ رَاحِلَتُهُ

'উবায়দ ইবনু জুরায়জ (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি ‘আবদুল্লাহ্ ইব্‌নু ‘উমার (রাঃ)-কে বললেন, ‘হে আবূ ‘আবদুর রহমান! আমি আপনাকে এমন চারটি কাজ করতে দেখি, যা আপনার অন্য কোন সাথীকে দেখি না।’ তিনি বললেন, ‘ইব্‌নু জুরায়জ, সেগুলো কী?’ তিনি বললেন, আমি দেখি,(১) আপনি তাওয়াফ করার সময় দুই রুকনে ইয়ামানী ব্যতীত অন্য রুকন স্পর্শ করেন না।(২) আপনি ‘সিবতী’ (পশমবিহীন) জুতা পরিধান করেন;(৩) আপনি (কাপড়ে) হলুদ রং ব্যবহার করেন এবং(৪) আপনি যখন মাক্কায় থাকেন লোকে চাঁদ দেখে ইহরাম বাঁধে; কিন্তু আপনি তারবিয়াহর দিন (৮ই যিলহজ্জ) না এলে ইহরাম বাঁধেন না।‘আবদুল্লাহ্ (রাঃ) বললেনঃ রুকনের কথা যা বলেছ, তা এজন্য করি যে আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে ইয়ামানী রুকনদ্বয় ব্যতীত আর কোনটি স্পর্শ করতে দেখিনি। আর ‘সিবতী’ জুতা, আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে সিবতী জুতা পরতে এবং তা পরিহিত অবস্থায় ওজু করতে দেখেছি, তাই আমি তা পরতে ভালবাসি। আর হলুদ রং, আমি আল্লাহর রাসূল (ﷺ)-কে তা দিয়ে কাপড় রঙিন করতে দেখেছি, তাই আমিও তা দিয়ে রঙিন করতে ভালবাসি। আর ইহরাম,- আল্লাহর রাসূল (ﷺ)-কে নিয়ে তাঁর সওয়ারী রওনা না হওয়া পর্যন্ত আমি তাঁকে ইহরাম বাঁধতে দেখিনি।

সহীহুল বুখারী, পর্ব ৪: উযূ, অধ্যায় ৩০, হাঃ ১৬৬;মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৫, হাঃ ১১৮৭

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৭৩৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে ইবনু জুরায়জ, আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-কে চারটি কাজের বিষয়ে জিজ্ঞেস করেন। তিনি তাওয়াফে শুধু দুই ইয়ামানী রুকন স্পর্শ করতেন, সিবতী জুতা পরতেন, হলুদ রং ব্যবহার করতেন এবং তারবিয়াহর দিন না আসা পর্যন্ত ইহরাম বাঁধতেন না। ইবনু উমার (রাঃ) প্রতিটি বিষয়ের উত্তর দেন নবী (صلى الله عليه وسلم)-এর আমল দেখে। তিনি বলেন, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-কে ইয়ামানী রুকনদ্বয় ছাড়া অন্য রুকন স্পর্শ করতে দেখেননি। তিনি নবী (صلى الله عليه وسلم)-কে সিবতী জুতা পরতে, তা পরে ওজু করতে এবং হলুদ রং ব্যবহার করতে দেখেছেন। ইহরামের ক্ষেত্রেও নবীর সওয়ারী রওনা হওয়া পর্যন্ত অপেক্ষার কথা বলেন। এই হাদিস সুন্নাহ অনুসরণের আন্তরিক উদাহরণ।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাহাবীরা নবী (صلى الله عليه وسلم)-এর ছোট ছোট আমলও গুরুত্ব দিয়ে অনুসরণ করতেন।
  • ইবনু উমার (রাঃ) নিজের কাজের ভিত্তি হিসেবে নবীর আমল উল্লেখ করেছেন।
  • তাওয়াফে ইয়ামানী রুকনদ্বয় স্পর্শের বর্ণনা এসেছে।
  • ইহরাম বাঁধার সময়েও নবীর আমল লক্ষ্য করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন