১৫/৩৭. অধ্যায়ঃ
মাক্কায় সানিয়াহ উলিয়াহ দিয়ে প্রবেশ করা এবং এটা (মাক্কা) থেকে সানিয়াহ সুফলা দিয়ে বের হওয়া এবং দেশে বিপরীত রাস্তা দিয়ে প্রবেশ করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৭৮৮
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৭৮৮
حديث ابْنِ عُمَرَ، قَالَ: كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الْعُلْيَا وَيَخْرُجُ مِنَ الثَّنِيَّةِ السُّفْلَى
ইব্নু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) সানিয়্যাতুল ‘উলয়া (হারামের উত্তর-পূর্বদিকে কাদা নামক স্থান দিয়ে) মাক্কায় প্রবেশ করতেন এবং সানিয়্যাহ সুফলা (হারামের দক্ষিণ-পশ্চিম দিকে কুদা নামক স্থান) দিয়ে বের হতেন।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ হাজ্জ, অধ্যায় ৪০, হাঃ ১৫৭৫; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৩৭, হাঃ ১২৫৭
