১৫/৪৩. অধ্যায়ঃ

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮০৪ - সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন

সাফা এবং মারওয়ায় সাঈ (দৌড়াদৌড়ি) করা হজ্জের রুকন- এটা পালন না করলে হজ্জ বিশুদ্ধ না হওয়ার বর্ণনা।

সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন: সা‘ঈর শিক্ষা

আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮০৪

حديث أَنَسِ بْنِ مَالِكٍ رضي الله عنه عَنْ عَاصِمٍ، قَالَ: قُلْتُ َلانَسِ بْنِ مَالِكٍ، أَكُنْتُمْ تَكْرَهُونَ السَّعْيَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ قَالَ: نَعَمْ َلأَنَّهَا كَانَتْ مِنْ شَعَائِرِ الْجَاهِلَيَّةِ، حَتَّى أَنْزَلَ اللهُ ﴾إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا)

‘আসিম (রহঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আনাস ইব্‌নু মালিক (রাঃ)-কে বললাম, আপনারা কি সাফা ও মারওয়া সা‘ঈ করতে অপছন্দ করতেন? তিনি বললেন, হাঁ। কেননা তা ছিল জাহিলী যুগের নিদর্শন।অবশেষে মহান আল্লাহ অবতীর্ণ করেনঃ “নিশ্চয়ই সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন। কাজেই হজ্জ বা ‘উমরাহকারীদের জন্য এ দুইয়ের মধ্যে সা‘ঈ করায় কোন দোষ নেই”-(আল-বাকারাঃ ১৫৮)।

সহীহুল বুখারী, পর্ব ২৫ হাজ্জ অধ্যায় ৮০ হাঃ ১৬৪৮; মুসলিম, পর্ব ১৫ হাজ্জ, অধ্যায় ৪৩, হাঃ ১২৭৮

অনুবাদের উৎস

সংকলক:
ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
প্রকাশক:
তাওহীদ পাবলিকেশন্স
মতামত ও সংশোধনের শর্তাবলি

আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮০৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে আনাস ইবনু মালিক (রাঃ)-কে জিজ্ঞেস করা হয়, তারা কি সাফা ও মারওয়ার মাঝে সা‘ঈ করতে অপছন্দ করতেন? তিনি বলেন, হ্যাঁ। কারণ এটি জাহিলী যুগের নিদর্শন বলে মনে করা হতো। এরপর আল্লাহ আয়াত নাযিল করেন যে, সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। তাই যে ব্যক্তি হজ্জ বা উমরাহ করবে, সে এ দুইয়ের মাঝে সা‘ঈ করলে কোনো দোষ নেই। এই হাদিস আমাদের শেখায়, পূর্বের ভুল ধারণা ইসলামের আলোতে ঠিক হয়ে যায়। সাফা মারওয়া সা‘ঈ শুধু পুরনো রীতি নয়; আল্লাহ নিজে একে তাঁর নিদর্শনের অন্তর্ভুক্ত করেছেন। তাই হজ্জ ও উমরাহর আমলে এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বোঝা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন—এটি কুরআনে বলা হয়েছে।
  • জাহিলী যুগের ভুল ধারণা ইসলামী নির্দেশনার মাধ্যমে দূর হয়েছে।
  • হজ্জ ও উমরাহর আমল বুঝতে কুরআনের দিকনির্দেশনা জরুরি।
  • কোনো আমল নিয়ে দ্বিধা থাকলে জ্ঞানীদের কাছে জিজ্ঞেস করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন