১৫/৫৭. অধ্যায়ঃ
যে ব্যক্তি কুরবানি করার পূর্বেই মাথা মুণ্ডন করল অথবা কঙ্কর নিক্ষেপ করার পূর্বেই।
আল লু'লু ওয়াল মারজান : ৮২৩
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮২৩
حديث ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قِيلَ لَهُ فِي الذَّبْحِ وَالْحَلْقِ وَالرَّمْيِ وَالتَّقْدِيمِ وَالتَّأْخِيرِ، فَقَالَ: لاَ حَرَجَ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ)-কে যবহ করা, মাথা কামান ও কঙ্কর মারা এবং (এ কাজগুলো) আগে-পিছে করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ কোন দোষ নেই।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ১৩০, হাঃ ১৭৩৪; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৫৭, হাঃ ১৩০৭
