১৫/৫৯. অধ্যায়ঃ
প্রস্থান করার দিন মুহাসসাবে অবতরণ করা এবং সালাত আদায় করা মুস্তাহাব।
আল লু'লু ওয়াল মারজান : ৮২৬
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮২৬
حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَيْسَ التَّحْصِيبُ بِشَيْءٍ، إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ইব্নু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
মুহাস্সাবে অবতরণ করা (হজ্জের) কিছুই নয়। এ তো শুধু একটি মানযিল, যেখানে নবী (ﷺ) অবতরণ করেছিলেন।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ১৪৭, হাঃ ১৭৬৬; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৫৯, হাঃ ১৩১২
