১৫/৬৩. অধ্যায়ঃ
বুদনা (উট) বেঁধে দাঁড়ান অবস্থায় নাহার করা।
আল লু'লু ওয়াল মারজান : ৮৩০
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৩০
حديث ابْنِ عُمَرَ (أَنَّهُ) أَتَى عَلَى رَجُلٍ قَدْ أَنَاخَ بَدَنَتَهُ يَنْحَرُهَا، قَالَ: ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
যিয়াদ ইব্নু জুবাইর (রহ.) হতে বর্ণিতঃ
আমি ইব্নু ‘উমার (রাঃ)-কে দেখেছি যে, তিনি আসলেন এমন এক ব্যক্তির নিকট, যে তার নিজের উটটিকে নহর করার জন্য বসিয়ে রেখেছিল। ইব্নু ‘উমার (রাঃ) বললেন, সেটি উঠিয়ে দাঁড়ানো অবস্থায় বেঁধে নাও। (এটা) মুহাম্মদ (ﷺ)-এর সুন্নাত।
সহীহুল বুখারী, পৰ্ব ২৫ : হাজ্জ, অধ্যায় ১১৮, হাঃ ১৭১৩; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৬৩, হাঃ ১৩২০
