১৫/৬৭. অধ্যায়ঃ
তাওয়াফে বিদা (শেষ তাওয়াফ) ওয়াজিব ও ঋতুবতী মহিলার জন্য এ হুকুম বিলুপ্ত।
আল লু'লু ওয়াল মারজান : ৮৩৭
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৩৭
حديث عَائِشَةَ، قَالَتْ: حَاضَتْ صَفِيَّةُ لَيْلَةَ النَّفْرِ، فَقَالَتْ: مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَكُمْ؛ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: عَقْرَى حَلْقَى أَطَافَتْ يَوْمَ النَّحْرِ قِيلَ: نَعَمْ قَالَ: فَانْفِرِى
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিতঃ
প্রত্যাবর্তনের রাত এলে সাফিয়্যাহ বিন্তু হুয়াই (রাঃ)-এর ঋতু আরম্ভ হলে তিনি বললেন, আমার ধারণা, আমি তোমাদের আটকে ফেললাম। নবী (ﷺ) তা শুনে ‘আকরা’ ‘হালকা’ বলে বিরক্তি প্রকাশ করে বললেনঃ তুমি কি কুরবানীর দিন তাওয়াফ করেছিলে? সাফিয়্যাহ (রাঃ) বললেন, হাঁ। তখন নবী (ﷺ) বললেনঃ তবে চল।
সহীহুল বুখারী, পর্ব ২৫: হজ্জ, অধ্যায় ১৫১, হাঃ ১৭৭১; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৬৭, হাঃ ১২১১
