১৫/৬৮. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৩৯ - হজ্জ
হাজী ও অন্যদের কাবায় প্রবেশ করা, সেখানে সালাত আদায় ও তার প্রত্যেক প্রান্তে দোয়া করা মুস্তাহাব।
আল-লু'লু ওয়াল মারজান : ৮৩৯
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৩৯
حديث ابْنِ عَبَّاسٍ، قَالَ: لَمَّا دَخَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْتَ دَعَا فِي نَوَاحِيهِ كُلِّهَا وَلَمْ يُصَلِّ حَتَّى خَرَجَ مِنْهُ؛ فَلَمَّا خَرَجَ رَكَعَ رَكْعَتَيْنِ فِي قِبَلِ الْكَعْبَةِ، وَقَالَ: هذِهِ الْقِبْلَةُ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
যখন নবী (ﷺ) কাবায় প্রবেশ করেন, তখন তার সকল দিকে দু‘আ করেছেন, সালাত আদায় না করেই বেরিয়ে এসেছেন এবং বের হবার পর কাবার সামনে দুই রাক‘আত সালাত আদায় করেছেন, এবং বলেছেন, এটাই কিবলা।
সহীহুল বুখারী, পর্ব ৮ : সালাত, অধ্যায় ৩০, হাঃ ৩৯৮; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৬৮, হাঃ ১৩৩০
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
