১৫/৭৯. অধ্যায়ঃ
হজ্জ, উমরাহ ও আরাফার দিনের ফাযায়েল।
আল লু'লু ওয়াল মারজান : ৮৫৫
আল লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৫৫
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: الْعُمْرَةُ إِلَى الْعُمْرَةِ كَفَّارَةٌ لِمَا بَيْنَهُمَا، وَالْحَجُّ الْمَبْرُورُ لَيْسَ لَهُ جَزَاءٌ إِلاَّ الْجَنَّةُ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেনঃ এক ‘উমরাহ’র পর আর এক ‘উমরাহ উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহের) জন্য কাফফারা। আর জান্নাতই হলো হজ্জে মাবরূরের প্রতিদান।
সহীহুল বুখারী, পর্ব ২৬: ‘উমরাহ, অধ্যায় ১, হাঃ ১৭৭৩; মুসলিম, পর্ব ১৫ : হাজ্জ, অধ্যায় ৭৯, হাঃ ১৩৪৯
