১৬/৩. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৮৯০ - নিকাহ (বিবাহ)
কোন মহিলাকে তার ফুফু অথবা তার খালার সাথে একত্রে নিকাহ করা হারাম।
আল-লু'লু ওয়াল মারজান : ৮৯০
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৮৯০
حديث أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لاَ يُجْمَعُ بَيْنَ الْمَرْأَةِ وَعَمَّتِهَا، وَلاَ بَيْنَ الْمَرْأَةِ وَخَالَتِهَا
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলেছেন, কেউ যেন ফুফু ও তার ভাতিজীকে এবং খালা এবং তার বোনঝিকে একত্রে শাদী না করে।
সহীহুল বুখারী, পর্ব ৬৭: বিবাহ, অধ্যায় ২৭, হাঃ ৫১০৯; মুসলিম, পর্ব ১৬ : নিকাহ বা বিবাহ, অধ্যায় ৪, হাঃ ১৪০৮
