১/৬৯. অধ্যায়ঃ
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৫ - ঈসা আ.-এর অবতরণ ও ন্যায় বিচার
আমাদের নবী (ﷺ)-এর শরীয়ত অনুযায়ী মানুষদের ফয়সালা দেয়ার জন্য ঈসা ইবনু মারইয়াম (আঃ)-এর অবতরণ।
ঈসা আ.-এর অবতরণ: ন্যায় বিচার ও শেষ যুগের গুরুত্বপূর্ণ হাদিস
আল-লু'লু ওয়াল মারজান : ৯৫
আল-লু'লু ওয়াল মারজানহাদিস নম্বর ৯৫
حديث أَبِي هُرَيْرَةَ رضي الله عنه، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمُ ابْنُ مَرْيَمَ حَكَمَا مُقْسِطًا، فَيَكْسِرَ الصَّلِيبَ، وَيَقْتُلَ الْخِنْزِيرَ، وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لاَ يَقْبَلَهُ أَحَدٌ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন, শপথ সেই সত্তার, যাঁর হাতে আমার প্রাণ। অচিরেই তোমাদের মাঝে ন্যায় বিচারকরূপে মারইয়ামের পুত্র [ঈসা (আঃ)] অবতরণ করবেন। তারপর তিনি ক্রুশ ভেঙ্গে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযয়াহ রহিত করবেন এবং ধন-সম্পদের এরূপ প্রাচুর্য হবে যে, কেউ তা গ্রহণ করবে না।
সহীহুল বুখারী, পর্ব ৩৪ : ক্রয়-বিক্রয়, অধ্যায় ১০২, হাঃ ২২২২; মুসলিম, পর্ব ১: ঈমান, অধ্যায় ৭১, হাঃ ১৫৫
অনুবাদের উৎস
- সংকলক:
- ইমাম বুখারি (রহঃ) ও ইমাম মুসলিম (রহঃ)
- প্রকাশক:
- তাওহীদ পাবলিকেশন্স
আল-লু'লু ওয়াল মারজান হাদিস ৯৫-এর সারসংক্ষেপ
এই হাদিসে মারইয়ামের পুত্র ঈসা আ.-এর অবতরণের কথা এসেছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم শপথ করে বলেছেন, তিনি ন্যায় বিচারকরূপে অবতরণ করবেন। এরপর তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন, জিযয়াহ রহিত করবেন এবং ধন-সম্পদের এমন প্রাচুর্য হবে যে কেউ তা গ্রহণ করবে না। এখানে শেষ যুগের একটি বড় নিদর্শনের কথা বলা হয়েছে। হাদিসের মূল বিষয় হলো, ঈসা আ.-এর আগমন ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত হবে। তবে হাদিসে যতটুকু বলা হয়েছে, ব্যাখ্যাও ততটুকুর মধ্যেই রাখা উচিত। এটি মুসলিমের ঈমানের অংশ হিসেবে একটি গুরুত্বপূর্ণ বর্ণনা।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ঈসা আ. ন্যায় বিচারক হিসেবে অবতরণ করবেন।
- হাদিসে ক্রুশ ভাঙা, শূকর হত্যা ও জিযয়াহ রহিত করার কথা এসেছে।
- শেষ যুগে ধন-সম্পদের প্রাচুর্যের উল্লেখ আছে।
- এই বর্ণনা ঈমানি বিষয়ের সঙ্গে সম্পর্কিত।
