৪/২২. অধ্যায়ঃ
মিশকাতুল মাসাবীহ হাদিস ১০৪৫-[৭] - সালাত
সালাত নিষিদ্ধ সময়ের বিবরণ - দ্বিতীয় অনুচ্ছেদ
মিশকাতুল মাসাবীহ : ১০৪৫-[৭]
মিশকাতুল মাসাবীহহাদিস নম্বর ১০৪৫-[৭]
وَعَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: «يَا بَنِىْ عَبْدَ مَنَافٍ لَا تَمْنَعُوْا أَحَدًا طَافَ بِهذَا الْبَيْتِ وَصَلّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ». رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيّ
জুবায়র ইবনু মুত’ইম (রাঃ) হতে বর্ণিতঃ
মহানবী (ﷺ) বলেছেনঃ হে ‘আব্দ মানাফ-এর সন্তানেরা! তোমরা কাউকে এ ঘরের (খানায়ে কাবার) তাওয়াফ করতে এবং রাত-দিনের যে সময় মনে ইচ্ছা হয় এতে সালাত আদায় করতে নিষেধ করো না (তাকে সালাত আদায় করতে দাও)। (তিরমিযী, আবূ দাঊদ, নাসায়ী) [১]
[১] সহীহ : আবূ দাঊদ ১৮৯৪, আত্ তিরমিযী ৮৬৮, নাসায়ী ৫৮৫, ইবনু মাজাহ্ ১২৫৪, সহীহ আল জামি‘ ৭৯০০।
